চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যিক সহযোগিতা জোরদারে চট্টগ্রাম সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এই সফরে তিনি চট্টগ্রামের ব্যবসায়িক নেতা, শিল্পপ্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই-এর পক্ষ থেকে তথ্যটি জানান।

চট্টগ্রাম সফরকালে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ৬০ হাজার মেট্রিক টন উচ্চমানের গমের আগমন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। এ গম আমদানি আমেরিকার কৃষক এবং বাংলাদেশের কৃষিপণ্য আমদানিকারকদের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন বলে তিনি উল্লেখ করেন।

ছবি: সংগৃহীত

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানিকারকদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠকে আমেরিকান কৃষিপণ্যের উৎকৃষ্ট মান তুলে ধরা হয় এবং বাণিজ্য ও পরিবহন-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

ছবি: সংগৃহীত

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সফরের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহারকারী শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম স্টিল ও পাহাড়তলী টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আমেরিকান উদ্ভাবন ও প্রযুক্তি বাংলাদেশের শিল্পখাতের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে তিনি নতুন স্থাপিত ‘আমেরিকান কর্নার’ পরিদর্শন করেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. নছরুল কদির-এর সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন অংশগ্রহণকারীদের সঙ্গেও মতবিনিময় করেন।

সফরের শেষ দিনে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রাম ওয়ার সেমেটারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আমেরিকান পাইলট অফিসার উইলিয়াম বি. রাইস-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

চট্টগ্রামের জনগণের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সুযোগ ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা আরও গভীর করার মাধ্যমে এই সফর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বকে নতুন মাত্রা দিয়েছে বলে জানান তিনি।

Tags: ক্রিস্টেনসেনযুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
Previous Post

দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘সোনার রাস্তা’

Next Post

টাকার সংস্থান ছাড়া বেতন বাড়ানোর ঘোষণার সমালোচনা বাংলাদেশ ব্যাংক গভর্নরের

Next Post

টাকার সংস্থান ছাড়া বেতন বাড়ানোর ঘোষণার সমালোচনা বাংলাদেশ ব্যাংক গভর্নরের

ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT