চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৭৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 20, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্যাকেজের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রতিরক্ষা বিভাগ শুক্রবার ইউক্রেনের জন্য একটি নতুন ৭৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে। যার লক্ষ্য কিয়েভকে অনুকূল অবস্থানে ফিরিয়ে আনা এবং রাশিয়ান বাহিনীর দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করা।

পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আক্রমণ স্থবির করা হয়েছে এবং নতুন প্যাকেজের মধ্যে রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল হামলায় সক্ষম বিভিন্ন ক্ষেপণাস্ত্র, অ্যান্টি-আরমার অস্ত্র, নজরদারি ড্রোন, আর্টিলারি এবং মাইন ক্লিয়ারিং সরঞ্জাম যা ইউক্রেনীয়দেরকে আক্রমণাত্মক অভিযানে উৎসাহিত করতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আপনারা যুদ্ধক্ষেত্রে রাশিয়ানদের অগ্রাভিযানে পুরোপুরি স্থবিরতা দেখতে পাচ্ছেন।’

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯ তম নতুন প্যাকেজে ইউক্রেন বাহিনী মিত্রদের সরবরাহকৃত নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে শত্রু লাইনের অনেক পিছনে আঘাত করেছে, জুনের মাঝামাঝি থেকে কয়েক ডজন রাশিয়ান অস্ত্র ডিপো এবং কমান্ড সেন্টার ধ্বংস করেছে।

অতি সম্প্রতি, রাশিয়ানরা অধিকৃত ক্রিমিয়ার গভীরে একটি বিমানঘাঁটি এবং অন্যান্য সুবিধায় বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই সপ্তাহে রাশিয়ার বেলগোরোড প্রদেশের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) ভিতরে একটি অস্ত্রের ডিপো বিস্ফোরিত হয়েছে৷

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে, রাশিয়ান প্রতিরক্ষার পিছনে গভীরভাবে আঘাত করার মাধ্যমে এই ঘটনাগুলি ইউক্রেনের সক্ষমতার ইঙ্গিত দিতে পারে এবং ছয় মাসের যুদ্ধে কিয়েভ এখন সম্মুখ আক্রমণ করতে প্রস্তুত।

প্রতিরক্ষা কৌশল বিশেষজ্ঞ ফিলিপস ও’ব্রায়েন টুইটারে লিখেছেন, ‘নতুন অস্ত্র পাওয়ায় ইউক্রেনীয়রা একটি বড় অগ্রগতির জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে।’

Tags: ইউক্রেনযুক্তরাষ্ট্র
Previous Post

সিরিয়াতে সহিংসতায় শিশুসহ ২১ বেসামরিক নাগরিক নিহত

Next Post

শুধু সমালোচক নয়, ‘পুনর্জন্ম’ সব শ্রেণির দর্শক পছন্দ করেছে

Next Post
পুনর্জন্ম নাটকের নতুন পোস্টার যেখানে প্রধান চরিত্ররা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু সমালোচক নয়, ‘পুনর্জন্ম’ সব শ্রেণির দর্শক পছন্দ করেছে

পদ্মা রেল সেতুর মূল কাজ শুরু, রেলপথ নির্মাণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা রেল সেতুর মূল কাজ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT