চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের সঙ্গে নিজের তুলনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 10, এপ্রিল 2025
in বিনোদন
A A
শাহরুখের সঙ্গে নিজের তুলনা করতে চান এমন একজন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

উর্বশীর বক্তব্য মানেই মজার খোরাক। মাঝে মাঝে তিনি এমন কিছু মন্তব্য করে বসেন, যা মানুষের হাসির খোরাক হয়ে যায়। কখনও তিনি বেফাঁস মন্তব্য করে বিতর্ক তৈরি করেন কখনও আবার নিজের মন্তব্যের কারণে নিজেরই ক্ষতি করে ফেলেন।

এবার তেমনই একটি মন্তব্য করে বসলেন উর্বশী। নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্বশীকে যখন জিজ্ঞাসা করা হয়, অনেকেই মনে করেন, অভিনেত্রী খুব আত্মমগ্ন হয়ে থাকেন সব সময়। এই প্রশ্নের প্রতিক্রিয়া দিতে গিয়ে উর্বশী বলেন, ‘মানুষ যদি এমন কথা বলেন তাহলে মানুষ কিন্তু এও বলেন, শাহরুখ খানের পরে আমি সেরা প্রচারক। `ডাকু মহারাজ’ ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলির মধ্যে একটি, আমি আইএমডিবি’র এক নম্বর তারকাও হয়েছি।’

উর্বশী আরও বলেন, ‘ডাকু মহারাজে আমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলাম। আমি নাচের থেকে বেশি আমার অভিনয়ের দিকে মনোযোগ দিয়েছিলাম। আমি কেবলমাত্র আমার চরিত্রকে অনুসরণ করেছি এবং তার ফল আমি হাতেনাতে পেয়েছি। আপনি যদি আমার চোখের দিকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে একটি সিংহীর ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছি আমি।’

উর্বশীর কথায়, ‘ডাকু মহারাজ সিনেমায় যে গানটিতে আমি নাচ করেছিলাম, সেখানে সিংহের গর্জন, সিংহীর ডাক সহ আরও অনেক পশুদের শব্দ ব্যবহার করেছিলেন পরিচালক। একটি সিংহীর ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা করেছি আমি। সিংহীর সেই ভয়ংকর, শক্তিশালী শক্তিকে তুলে ধরেছি আমি।

সাইফ আলি খানের বাড়িতে হামলার পর বেফাঁস মন্তব্য করে সমস্যায় পড়ে গিয়েছিলেন উর্বশী। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, ‘ডাকু মহারাজ’ সিনেমার সাফল্যের পর আমার বাবা-মা মহামূল্যবান ঘড়ি দিয়েছেন আমাকে। এই ঘড়ি দুটি সর্বসমক্ষে পরে বেরোতে পারি না, ভয় লাগে, লুকিয়ে রাখতে হয়।

উর্বশীর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। ‘ডাকু মহারাজ’ পোস্টার থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল অভিনেত্রীর ছবি। পরে সর্বসমক্ষে আবার ক্ষমা চেয়ে সবকিছু ঠিক করে নেন তিনি। তবেই প্রথমবার নয়, এর আগে একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্ক তৈরি করতে দেখা যায় উর্বশীকে।

Tags: উর্বশী রাউতেলাশাহরুখ খান
Previous Post

ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Next Post

শুক্রবার ঢাকায় পাকিস্তানি শিল্পীদের দুই কনসার্ট

Next Post
পাকিস্তানি শিল্পীদের কনসার্টের ছবি, এক নারী গায়িকা ও এক পুরুষ শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ঢাকায় পাকিস্তানি শিল্পীদের দুই কনসার্ট

A man with sunglasses holding a rocket launcher in a dramatic scene. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জাত’ দিয়ে আবারও পর্দায় তাক লাগালেন সানি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT