চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের পর মারামারির ঘটনায় তদন্ত শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 12, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
খেলাধুলা মাঠে মারামারি, দর্শক ও খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার সেমিফাইনাল শেষে উরুগুয়ের খেলোয়াড়দের সাথে কলম্বিয়ার সমর্থকদের মারামারির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। লাতিন আমেরিকার অভিভাবক সংস্থা কনমেবল তদন্ত শুরুর বিষয়টি জানিয়েছে।

কনমেবল বিবৃতিতে বলেছে, ‘ঘটনাক্রম এবং ম্যাচের শেষে সহিংসতার সাথে জড়িতদের সম্পৃক্ততা বোঝার জন্য একটি তদন্ত শুরু হযেছে। আমরা নিশ্চিত এবং সতর্ক করতে চাই, এই বিশ্ব ফুটবল উদযাপনকে কলঙ্কিত করে এমন কোনো পদক্ষেপ সহ্য করা হবে না। এমন ঘটনা অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনা আবেগকে সহিংসতায় পরিণত করে। তাই ক্রীড়া প্রতিযোগিতার ক্ষতি করে এমন কোনো আচরণ মেনে নেয়া হবে না।’

উত্তর ক্যারোলিনার ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোরে আসরের দ্বিতীয় সেমিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে গেছে কলম্বিয়া। সেমিতে তাদের কাছে হেরে স্বপ্ন ভাঙে উরুগুয়ের। হতাশ হয়ে মাঠ ছাড়তে গিয়ে হুট করে বদলে যায় পরিস্থিতি। দলটির কয়েকজন ফুটবলার তেড়ে যান গ্যালারির দিকে।

একপর্যায়ে হাতাহাতিতে জড়ান কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে। ডারউইন নুনেজ এবং রোনাল্ড আরাউজো হাতাহাতিতে থাকা খেলোয়াড়দের মধ্যে ছিলেন। পরিবারের সদস্যদের রক্ষা করতে এমন করেছেন তারা, বলেছেন উরুগুয়ে অধিনায়ক হোসে মারিয়া গিমেনেজ।

মাঠেই উত্তেজিত অবস্থায় দেখা যায় উরুগুয়ের সুয়ারেজ এবং কোচ মার্সেলো বিয়েলসাকে। বেশ ক্ষুব্ধ অবস্থাতে কথা বলছিলেন দুজনে। এরপর গ্যালারিতে দেখা যায় উরুগুয়ের দুই তারকা ডারউইন নুনেজ আর রোনাল্ড আরাউজোকে। সঙ্গে ছিলেন ডিফেন্ডার গিমেনেজ।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে খবর, উরুগুয়ের খেলোয়াড়দের বেশকিছু আত্মীয়-স্বজন গ্যালারির ওই অংশে ছিলেন। তারা বাজে আচরণের শিকার হয়েছেন, এমন অভিযোগ ওঠার পর থেকে সংঘর্ষের সূত্রপাত।

ঘটনার পর সাক্ষাৎকারে উরুগুয়ে অধিনায়ক গিমেনেজ বলেছেন, পরিবারের সদস্যদের রক্ষা করতে এমন কাজে বাধ্য হয়েছেন তারা।

‘কর্তৃপক্ষ থামিয়ে দেয়ার আগেই আমি কিছু বলতে চাই। পরে তারা কিছু বলতে দেবে না। তারা চায় না আমরা এসব নিয়ে কথা বলি। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের পরিবারও গ্যালারিতে থাকে, শিশুরাও থাকে। এটা পুরোপুরি একটা বিপর্যয়। আমাদের পরিবারের সদস্যদের রক্ষা করতে আমাদের এগিয়ে যেতে হয়েছে।’

অতিরিক্ত মদ্যপানের কারণে বাজে আচরণ করেছে কলম্বিয়ার ওই সমর্থকরা। গিমেনেজ এমন দাবি করে বলেছেন, ‘এটা গুটিকয়েক সমর্থকের ভুল। তারা অনেকবেশি পান করে ফেলেছিল। তারা জানে না কীভাবে পান করে নিজেদের সামলে রাখতে হয়।’

Tags: উরুগুয়েকনমেবলকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪তদন্তলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

গাজার সকল বাসিন্দাকে শহর ছেড়ে যেতে নির্দেশ

Next Post

কার মাথায় উঠলো বিশ্বের প্রথম এআই সুন্দরীর মুকুট?

Next Post
মুকুট পরা এআই সুন্দরী প্রতিযোগীর ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কার মাথায় উঠলো বিশ্বের প্রথম এআই সুন্দরীর মুকুট?

বিক্ষোভের সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেল ৪টায় সব ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT