চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেট বন্ধে ওরস্যালাইনের মতো কিছু আবিষ্কারের পরামর্শ প্রেস সচিবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 12, মার্চ 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেস সচিবের সিগারেট বন্ধে ওরস্যালাইনের মতো আবিষ্কারের পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিগারেটের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এটি বন্ধে ওরস্যালাইনের মতো কিছু আবিষ্কারের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ (১২ মার্চ) বুধবার তামাক পণ্যের কর বৃদ্ধি নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় তামাক নিয়ন্ত্রণের কৌশল বদলানোর তাগিদ দিয়ে তিনি বলেন, তাহলে কলেরার মতো আরেক প্রাণঘাতী ক্যান্সারসহ অনেক রোগ থেকে কোটি প্রাণ বেঁচে যাবে। তার মতে, কর বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের কৌশলটাই ভুল।

প্রেস সচিব বলেন, নারীদের মধ্যে ধূমপান প্রবণতা বাড়ছে। এটি চিন্তার বিষয়। তামাক নিয়ন্ত্রণে মন্ত্রিসভাতেও আলোচনা হচ্ছে। কীভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সরকারেরও আলোচনা হচ্ছে। এর আগে আসছে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের দাম প্রতি শলাকা সর্বনিম্ন ৯ টাকা করার প্রস্তাব দেয়া হয়।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেন, তামাক নিয়ন্ত্রণ এনবিআরের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। অতীতের যেকোনো বছরের চেয়ে চলতি অর্থবছরে তামাক পণ্যের বেশি কর আরোপ করা হয়েছে। এনবিআরের মূল কাজ রাজস্ব আহরণ হলেও জনস্বাস্থ্যের বিষয়টিও দেখা উচিত।

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর, ডরপ এবং ইআরএফ-এর যৌথ উদ্যোগে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক জোবায়ের হাসান।

Tags: তামাক নিয়ন্ত্রণপ্রেস সচিব
Previous Post

এমবিবিএস-বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না: হাইকোর্টের রায়

Next Post

কানাডার স্টিল, অ্যালুমিনিয়ামের উপর দ্বিগুণ কর প্রত্যাহার করলো ডোনাল্ড ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফিসে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার স্টিল, অ্যালুমিনিয়ামের উপর দ্বিগুণ কর প্রত্যাহার করলো ডোনাল্ড ট্রাম্প

শাবনাজের ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হেনা’ ওরফে শাবনাজের মুখে না বলা অনেক গল্প!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT