চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে ‘লাগে উরাধুরা’, দর্শক বলছে ‘শাকিবের বয়স কমেছে!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 29, মে 2024
in বিনোদন
A A
শাকিব খান ও নায়িকা রোশনি নতুন সিনেমার সেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিজারের মতো ঈদুল আযহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘তুফান’ ছবির প্রথম গান ‘লাগে উরাধুরা’ নিয়ে আলোচনা এখন সর্বত্র! গানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। আরও দেখা গেছে গানটির গায়ক প্রীতম হাসানকে। গানের শেষে চমক হিসেবে ছিলেন নির্মাতা রায়হান রাফীও!

মঙ্গলবার বিকেলে গানটি প্রকাশের পর থেকে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রীতিমত আলোচনার তুঙ্গে শাকিব খান ও মিমির গানটি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সহজেই দেখা যাচ্ছে, শাকিবের নিউ লুকে এ গান দেখে দর্শকরা প্রশংসা করে বলছেন, শাকিবের বয়স যেন অনেকটাই কমেছে!

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও চরকির ইউটিউব চ্যানেল গানটি একযোগে প্রকাশিত হয়। এরপর থেকেই আলোচনা শুরু হতে থাকে। যার ফলে ১২ ঘণ্টার আগেই দুটি ইউটিউব চ্যানেল থেকে ৩ মিলিয়ন ভিউস অতিক্রম করে। সঙ্গে সঙ্গে বাংলাদেশ ও ইন্ডিয়া দু’দেশ থেকেই ট্রেন্ডিংয়ে আসে শাকিবের ‘উরাধুরা’ এ গান।

গানে প্রীতমের সঙ্গে কণ্ঠ দেন দেবশ্রী অন্তরা। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরিফ উদ্দিন এবং সুর সংগীত করেছেন যৌথভাবে গান প্রীতম ও রাজ্জাক দেওয়ান। গানটির কথা, গায়কী, সুর-সংগীতায়োজনের সঙ্গে পর্দায় শাকিব ও মিমির প্রশংসা করেছেন দর্শকেরা।

বেশীরভাগ দর্শক গানে শাকিব খানকে দেখে চোখে ফেরাতে পারেননি বলে মন্তব্য করছেন। অনেকে নারী অনুসারী ফেসবুকে লিখছেন, এ গানে শাকিবকে দেখে তারা ক্রাশ খেয়েছেন! অন্যদিকে, সিনেপ্রেমী ও ইউটিউব রিভিউতে সমালোচকরা বলছেন, গানটি দেখে মনে হচ্ছে শাকিবের বয়স দিন দিন কমে যাচ্ছে। এককথায় মুগ্ধতার কথা বলছেন।

রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ অ্যাকশন ধাঁচের ছবি। এতে আরও অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব। থাকছে আরও চমক, এমনটা বলছেন রাফী।

Tags: অভিনয়চঞ্চল চৌধুরীতুফানমাসুমা রহমান নাবিলামিমিমিমি চক্রবর্তীমিশা সওদাগরলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

ইন্দোনেশিয়াকে পাত্তাই দিল না বাংলাদেশ

Next Post

বিশ্বকাপের আগে সিংহাসন হারালেন সাকিব

Next Post
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, বাংলাদেশ দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে সিংহাসন হারালেন সাকিব

নর্থ কোরিয়া থেকে ছেড়ে আসা বেলুনটি কৃষি জমির উপর দিয়ে উড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় ‘আবর্জনাভর্তি বেলুন’ ফেলছে নর্থ কোরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT