চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘প্রশ্ন’ নিয়ে তোলপাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পতাকা উত্তোলন ও জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় একটি ভুল প্রশ্নকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিতর্কিত প্রশ্নে বলা হয়, ২০২৪ সালে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন? এই প্রশ্নটি ছিল ‘বিশ্বায়নের পৃথিবীতে ভারতের পররাষ্ট্রনীতি’ বিষয়ের অংশ। কিন্তু এতে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসায় শুরু হয় বিতর্ক।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও রাষ্ট্রবিজ্ঞানী সব্যসাচী বসু রায় চৌধুরী বলেছেন, প্রশ্নটি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন। শেখ হাসিনা ছিলেন সরকারপ্রধান। তাছাড়া, ভারত কখনো তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি। এমন প্রশ্ন শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে এবং এটি একেবারেই অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, এটি শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের জন্য ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা দরকার। এটি কি শুধুমাত্র একটি অনিচ্ছাকৃত ভুল, নাকি শিক্ষার্থীদের সতর্কতা ও মেধা যাচাইয়ের জন্য ইচ্ছাকৃতভাবে এমন প্রশ্ন করা হয়েছে— সেটি জানা গুরুত্বপূর্ণ।”

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমীর কুমার দাসও বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন। তিনি বলেন, এটি সাধারণ জ্ঞানের একটি সাধারণ প্রশ্ন। তবে ‘রাজনৈতিক আশ্রয়’ শব্দটি প্রশ্নে উল্লেখ থাকায় আমি সন্তুষ্ট নই। কারণ এটি আমাদের কূটনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ, তা বিবেচনার বিষয়।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে শিক্ষকরা আলোচনা করছেন। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। তিনি বলেন, প্রতিবার পরীক্ষার জন্য তিনটি সেট প্রশ্ন তৈরি করা হয় এবং একটি চূড়ান্ত করা হয়। যদি কেউ আগেই এই ভুলটি তুলে ধরতেন, তাহলে বৈঠকে এটি নিয়ে সূক্ষ্ম আলোচনা করা যেত।

সামাজিক মাধ্যমে, ভুল তথ্যপূর্ণ প্রশ্নপত্র প্রকাশের পর শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এমন অবহেলাকে দায়ী করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর প্রশ্ন এড়াতে আরো সতর্ক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

শেখ হাসিনা লাখো জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছেন। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গণহত্যাসহ বিভিন্ন অপরাধের শত শত মামলা দায়ের হয়েছে।

Tags: শেখ হাসিনা
Previous Post

নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে ভারতের কী লাভ কী ক্ষতি

Next Post

ব্রাজিলিয়ানদের সাথে বাজেভাবে সম্পর্ক শেষ হয় বার্সেলোনার: রোনাল্ডো

Next Post
রোনাল্ডো ফুটবল মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ানদের সাথে বাজেভাবে সম্পর্ক শেষ হয় বার্সেলোনার: রোনাল্ডো

তিস্তা নদীর ১৩০ কিলোমিটার এলাকা নিয়ে কর্মসূচি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা নদীর ১৩০ কিলোমিটার এলাকায় লাখো মানুষের অবস্থান কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT