চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো নেই গায়ক আকবর, পচন ধরেছে পায়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
সুস্থ কণ্ঠশিল্পী আকবর স্টেজ শো ও গানে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোই ছিলেন ইত্যাদির মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবর। সবই চলছিলো ঠিকঠাক। টুকটাক স্টেজ শোও করছিলেন। কিন্তু এরমধ্যে আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানান, আকবরের লিভারের সমস্যা হয়েছে।

শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে আকবরের স্ত্রী কানিজ ফাতিমা বলছিলেন, আকবর মোটেও ভালো নেই। দিনদিন তার অবস্থার অবনতি হচ্ছে। আগে থেকেই কিডনি ও ডায়াবেটিসের সমস্যা ছিল। এবার লিভারের সমস্যা দেখা দিয়েছে। সেইসঙ্গে পায়ে ভাইরাস আক্রমণ করেছে। এতে করে ডান পায়ের গোড়ালির দিকে পচন ধরেছে। এ কারণে গোড়ালির পাশের পায়ের পচন অংশগুলো একটু একটু করে কেটে ফেলতে হচ্ছে।

চিকিৎসকরা চাইছিলেন ডান পা কেটে ফেলতে। কিন্তু আকবরের স্ত্রী চাইছেন না। তিনি বলেন, পা কাটলে চিরতরে পঙ্গু হয়ে যাবে। অনেক রিকোয়েস্ট করেছি না কাটার জন্য। তবে প্রতিদিন অপারেশন করে পায়ের পচা মাংস কেটে ফেলতে হচ্ছে। বৃহস্পতিবার ইনজেকশন পরিবর্তন করা হয়েছে। দেখি কী হয়! ১২দিন আগে হঠাৎ পা ফুলে যায়। ভেবেছিলাম কিডনির কারণে হয়েছে। কিন্তু টেস্ট করার পর দেখা যায় কিডনির সাথে লিভারের সমস্যা।

আকবরের স্ত্রী কানিজ ফাতিমা জানান, লিভারের পাশাপাশি কিডনি দুটোই নষ্ট! ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু চিকিৎসার ব্যয় চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। বাসার জিনিসপত্র একেএকে বিক্রি করতে হচ্ছে। ধার করে চলছি। হাসপাতালে ভর্তির আগে টাকা ছিল না। ডিপজল ভাইকে জানালে তিনি বিকাশে ২৫ হাজার টাকা পাঠান। সেটা দিয়ে চিকিৎসা শুরু করেছি। আকবর চাইছেন তাকে ভারতে চিকিৎসা করা হোক। কিন্তু দেশেইতো খরচ চালাতে পারছি না।

ডায়াবেটিক ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিন অসুখে ভুগছিলেন আকবর। তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। আকবরের স্ত্রী জানান, এই টাকা সঞ্চয়ী হিসেবে ব্যাংকে জমা। তিনমাস পর পর নির্দিষ্ট পরিমাণ উঠানো যায়।

Tags: আকবরইত্যাদিগানডিপজললিড বিনোদনশিল্পীসিনেমা
Previous Post

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

Next Post

রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিতে জাতিসংঘ ব্যর্থ কেন

Next Post
রোহিঙ্গা শরণার্থীরা নদীর পাড়ে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিতে জাতিসংঘ ব্যর্থ কেন

আওয়ামী লীগ নেতার ভাতিজার ছবি, নিহতের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা চেয়ারম্যানের হামলায় আওয়ামী লীগ নেতার ভাতিজা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT