চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর কমিশন: নির্বাচন কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in জনপদ, বাংলাদেশ, সিলেট
A A
নির্বাচন ভবনের সামনে থেকে তোলা ছবি, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। এজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে সিলেট বিভাগের মাঠ প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ সভায় মো. আনিছুর রহমান বলেন, ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মত সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।’

নির্বাচন কমিশনের অবস্থান উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন তাদের মানের কোনো অবমূল্যায়ন করবে না। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করতে বদ্ধপরিকর।’

মতবিনিময়কালে নির্বাচন কমিশনার উপস্থিত কর্মকর্তাদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী, আনসার ও ভিডিপি সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম-সেবা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট মো. আবদুল হালিম খান।

Tags: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪সিলেট বিভাগ
Previous Post

ফ্রেজার-ম্যাকগার্ক ঝড়ে পাঁচ শতাধিক রানের ম্যাচে জিতল দিল্লি

Next Post

আবারও কমলো স্বর্ণের দাম

Next Post
বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকারের ছবি, বাংলার ঐতিহ্যবাহী গহনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কমলো স্বর্ণের দাম

উচ্চ তাপমাত্রার সূচক দেখাচ্ছে একটি থার্মোমিটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভাঙার আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT