চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর স্থগিত

এনায়েতুর রহমান by এনায়েতুর রহমান
9:25 অপরাহ্ন 11, জুলাই 2023
in জনপদ, পটুয়াখালী, রাজনীতি
A A
বাংলাদেশ ছাত্রলীগের পতাকা ও সংগঠনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে আবার তা স্থগিত করে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। অভিযোগ রয়েছে, এই কমিটি নিয়ে কোটি টাকার বাণিজ্য করেছে জেলা শাখা ছাত্রলীগ। এখন পদবঞ্চিতরা টাকা ফেরত চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছে।

সোমবার ১০ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কলাপাড়া উপজেলা শাখা, কলাপাড়া পৌর শাখা ও সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজ শাখার সদ্য ঘোষিত কমিটি সাময়িকভাবে স্থগিত করে দেয়া হয়।

এর আগে এদিন রাতে জেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভির হাসান আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হাসিবুল হাসানকে সভাপতি ও মো. তারিকুল ইসলাম বাবু তালুকদারকে সম্পাদক করে ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখা কমিটি, রাকিবুল হাসান রাব্বিকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সম্পাদক করে কলাপাড়া পৌর শাখা কমিটি এবং জসিম উদ্দীন জেতুকে সভাপতি ও মিজানুর রহমান মুসাকে সম্পাদক করে সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজ শাখা কমিটি ঘোষণা করে। এর পর রাতেই শহরে টাকা ফেরতের দাবি তুলে বিক্ষোভ মিছিল বের করে পদবঞ্চিত নেতাকর্মীরা।

বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলামকে ১৫ লাখ টাকা দিয়েও কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ পাননি বলে জানান ফয়জুল ইসলাম আশিক তালুকদার। এরপর টাকা ফেরত চান তিনি। পরে না পেয়ে ফেসবুকে একটি পোষ্ট দিয়ে দৃষ্টি আকর্ষণ করেন জেলা ছাত্রলীগের।

নির্বাচনের জন্য ব্যাগে রাখা ভোটের ব্যালট ও টাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেখানে তিনি লিখেন, ‘টাকাগুলো যে নিছেন, দয়া করে ফেরত দেন। নাইলে গণভবনে যাবো, বাকি ডকুমেন্ট নিয়া।’ এছাড়া পদ প্রত্যাশী আশিকের সাথে জেলা সভাপতির টাকা সংগ্রহ করার নির্দেশনার অডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এভাবেই ধীরে ধীরে ফাঁস হতে থাকে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে জেলা ছাত্রলীগের প্রায় কোটি টাকা বাণিজ্যের তথ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ পৌর শহরে এমন তথ্য ছড়িয়ে পড়ায় কমিটি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে সদ্য ঘোষিত শাখাগুলোর কমিটি সাময়িকভাবে স্থগিত করে দেয়।

ছাত্রলীগের একটি সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে জেলা ছাত্রলীগের প্রায় কোটি টাকার মিশন সফল করতে গত ২০ এপ্রিল স্থানীয় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে পদ প্রত্যাশীদের জেলায় বায়োডাটা জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়।

এরপর শুরু হয় পদ প্রত্যাশীদের দৌড়-ঝাপ। জেলা ও কেন্দ্র ম্যানেজ করে উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ পেতে মোটা অংকের টাকা নিয়ে মাঠে নামে একাধিক বিএনপি পরিবারের সদস্য। যাদের পরিবারের অধিকাংশ সদস্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিচ্ছেন। যাদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে ক্ষত বয়ে বেড়াচ্ছেন অনেক নেতা-কর্মী। তাদের সাথে চলে দর কষাকষি।

উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সম্পাদক ও সভাপতির পদ বঞ্চিত ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, ‘আমি আমার বাবার জমি বিক্রীর ১৫ লাখ টাকা দিয়েছি জেলা সভাপতি সাইফুল ভাইকে। ১৫ লাখ টাকা দিয়েও পদ না পাওয়ায় টাকা ফেরত চাওয়ায় তার সহযোগী সুজন ভাইকে দিয়ে আমাকে হুমকি দিয়েছেন। আমার চেয়ে দ্বিগুণ নিয়ে তারা কমিটি দিয়েছে। আমি আমার বাবার জমি বিক্রীর টাকা ফেরত না পেলে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানাবো।’

জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম টাকা লেন-দেনের অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। কেউ এরকম অভিযোগ দিলে তাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কোন কিছু বলা যুক্তিসঙ্গত হবে না।’

তবে কমিটি ঘোষণার পর পরই কেন্দ্র থেকে স্থগিত করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘কী কারণে কেন্দ্র থেকে কমিটি স্থগিত করা হয়েছে জানতে পারিনি। কেন্দ্রীয় কমিটি আমাদের অভিভাবক। তাদের সকল সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।’

Tags: ছাত্রলীগছাত্রলীগের কমিটি স্থগিত
Previous Post

দর্শকশূন্য মাঠে মৌসুম শুরু হচ্ছে বার্সেলোনার

Next Post

চার মাস পর পিএসজির অনুশীলনে নেইমার

Next Post
নেইমার পিএসজির অনুশীলনে ব্যস্ত, ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার মাস পর পিএসজির অনুশীলনে নেইমার

কুবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃশ্য, মূল ভবন ও গাছপালা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবিতে সিনিয়র পরিচয়ে ব্যাচমেটকে র‍্যাগিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT