চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ১৮টি ইউপিতে ভোট

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
10:49 পূর্বাহ্ন 15, জুন 2022
in জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে ভোটের জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ৬টি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে । বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেলে ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৯০১ জন।

ভোট কেন্দ্র ১৫০টি। ভোট কক্ষ রয়েছে ৮৫৮টি। নির্বাচনে বিএনপি না আসলেও তাদের অনুসারীরা অংশ গ্রহণ করেছেন। এতে বেশ কয়েকটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে বলে জানিয়েছেন ভোটাররা।

এ দিকে নির্বাচন সুষ্ঠ রাখতে ১৬ প্লাটুন বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের সখীপুর, মধুপুর, মির্জাপুর, নাগরপুর এবং বাসাইল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সখীপুর উপজেলায় গজারিয়া, দাড়িয়াপুর; মধুপুরে কুড়ালিয়া, মহিষমাড়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, শোলাকুড়ী; মির্জাপুরে বহুরিয়া, ফতেপুর, ভাওরা, লতিফপুর, তরফপুর, আজগানা; নাগরপুরে ভারড়া; বাসাইলে কাশিল, বাসাইল সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে ৩নং সংরক্ষিণ ওয়ার্ড এবং ধনবাড়ী উপজেলায় বীরতারা ইউনিয়নে ৪ নং সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অপরদিকে নির্বাচনের আগের দিন মঙ্গলবার গোপালপুর উপজেলার হেমনগর ও ঝাওয়াইল এবং মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। অন্যদিকে নির্বাচনের ৩ দিন আগে মধুপুর উপজেলার অরণখোলা ইউপি নির্বাচন স্থগিত করে কমিশন।

জেলা নির্বাচন অফিস জানায়, নির্বাচনে মির্জাপুরে ৩ প্লাটুন বিজিবি, মধুপুরে ৩ প্লাটুন, সখীপুরে ২ প্লাটুন, নাগরপুরে ২ প্লাটুন, বাসাইলে ২ প্লাটুন এবং দেলদুয়ারে ২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া মির্জাপুর এবং মধুপুরে ২ জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। বাকি উপজেলায় ১ জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। প্রতিটি ইউনিয়নে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠ এবং শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করছি বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে।

তিনি আরো বলেন, নির্বাচনে সাধারণ কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৪ জন আনসার এবং ঝুকির্পূণ কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে ।

Tags: ইউপি নির্বাচন
Previous Post

কুসিকসহ দেড় শতাধিক ইউপিতে ভোটগ্রহণ চলছে

Next Post

‘যেন কাহোনা পেয়ার হ্যায়-এর হৃতিক’, নতুন লুক দেখে ভক্তদের মন্তব্য

Next Post
নতুন লুকের হৃতিকের ছবি, ভক্তদের মন্তব্যের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

'যেন কাহোনা পেয়ার হ্যায়-এর হৃতিক', নতুন লুক দেখে ভক্তদের মন্তব্য

Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটের আগের রাতে কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT