চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলে থেকেও ছাত্র-জনতাকে হুমকি দিচ্ছেন ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 09, মে 2025
in অন্যান্য
A A
জনপ্রিয় নেতা কাজী মনোয়ার জেলে থেকে ছাত্র-জনতাকে হুমকি দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণহত্যার পর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ কারাগারে থেকেও বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন।

জানা যায়, গত ২৪ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা চালান যুবলীগ নেতা ও চেয়ারম্যান কাজী মনোয়ার। এসময় তিনজন নিহত ও শতাধিক আহত হন। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন মনোয়ার। পরে চলতি মাসের ২২ এপ্রিল তাকে পুলিশ আটক দেখিয়ে সদর থানায় পাঠায়। কাজী মনোয়ার হোসেনের আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে এলেও জেল হাজতে বসে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

গত ২২ এপ্রিল সোমবার রাত ৭টার দিকে শ্রীনগরের কামারগাঁও এলাকায় তার বাড়ি থেকে লুকিয়ে থাকা অবস্থায় সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তাকে সদর থানায় পাঠানো হয়। সদর থানা তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে।

মনোয়ার হোসেন শাহাদাৎ কামারগাঁও এলাকার সাবেক চেয়ারম্যান মৃত কাজী ফজলুল হকের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কাজী মনোয়ার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ত্রাসের রাজস্ব কায়েম করে। অসংখ্য বিরোধী মতের নেতাকর্মীদের মারপিটের মতো ঘটনাও ঘটিয়েছেন। তাছাড়া জুলাই ২৪ গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর দলবল নিয়ে নির্বিচারে ঝাঁপিয়ে পড়েন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জানিয়েছেন, জেল হাজতে বসেও কাজী মনোয়ার হোসেন বসে নেই। সেখানেও তিনি আছেন রাজার হালে। জেলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করছেন। অসাধু কর্মকর্তারা জামিন পেতে তাকে সহযোগিতা করছেন। সেখানে বসেই ঘোষণা দিয়েছেন শিগগিরই জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে বৈষ্যম্যবিরোধীদের দেখে নেওয়ার। আর এমন হুমকিতে বৈষম্যবিরোধীরা আতঙ্কে দিন পার করছে। তারা সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকালে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও শতাধিক আহত হন। ওই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলাসহ অন্তত ৪টি হত্যাচেষ্টা মামলার তদন্ত চলমান রয়েছে।

Previous Post

দুই গোলে এগিয়েও মালদ্বীপের বিপক্ষে ড্র বাংলাদেশের

Next Post

‘বাধা নেই’ বলছে দিল্লি, তবু কলকাতা নিয়ে দ্বিধায় তসলিমা নাসরিন

Next Post
তসলিমা নাসরিনের ছবি, বাংলা ভাষায় সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাধা নেই’ বলছে দিল্লি, তবু কলকাতা নিয়ে দ্বিধায় তসলিমা নাসরিন

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT