চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোর-জি ফোন কিনতে ১২ শতাংশ বাড়তি সুবিধা 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in তথ্যপ্রযুক্তি
A A
দুটি ফোর-জি স্মার্টফোনের মধ্যে একটি হ্যান্ডসেট ধরা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে সোয়াপ বাংলাদেশ লিমিটেড-এর সাথে। এই চুক্তির ফলে গ্রাহকরা বাংলাদেশে প্রথমবারের মত নতুন ফোর-জি স্মার্টফোন কেনার সময় পুরাতন ফোনের বিনিময় মূল্যের ১২ শতাংশ বাড়তি পাচ্ছেন।

জিএসএমএ-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট ফোন ব্যবহারকারীর মাত্র ৪৮ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। তাই স্মার্টফোনকে আরও সহজলভ্য করতে ও সাধারণ গ্রাহকের কেনার ভেতর নিয়ে আসতে বাংলালিংক এই উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে বাংলালিংক গ্রাহকরা সোয়াপ থেকে তাদের যেকোনো থ্রি-জি বা ফোর-জি ফোন বদলে নতুন যেকোনো ফোর-জি ফোন কেনার ক্ষেত্রে এই অফার উপভোগ করতে পারবেন।

বাংলালিংক-এর সাথে অংশীদারিত্বের অংশ হিসেবে সোয়াপ বাংলাদেশ এই অফারের অধীনে বিক্রয় করা যে কোন ফোর-জি ফোনে ১২ মাস পর্যন্ত বিক্রয়োত্তর সুবিধা প্রদান করছে। বাংলালিংকও ই-সিম পরিবর্তন সুবিধাসহ আকর্ষণীয় বান্ডেল অফার প্রদান করছে।

বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, সোয়াপ-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা ফোর-জি উপযোগী মোবাইল ফোনের ব্যবহার বাড়াতে চাই।

সোয়াপ-এর ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার তন্ময় সাহা বলেন, ডিজিটাল সেবার মান বৃদ্ধির যৌথ লক্ষ্যে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি সেবা প্রদানকারীদের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি বাংলালিংক গ্রাহকরা আমাদের সেবা গ্রহণ করবেন এবং তাদের ব্যবহৃত থ্রি-জি ও ফোর-জি ফোনকে সোয়াপ থেকে নতুন ফোর-জি ফোনে উন্নিত করে বাংলাদেশের ডিজিটাল রুপান্তরের অংশ হবেন।

সোয়াপ বাংলাদেশ-এর যেকোনো বিক্রয়কেন্দ্র থেকে এই অফারগুলো পাওয়া যাবে। বিক্রয়কেন্দ্রের ঠিকানা জানতে ভিজিট করুন- https://bitly.ws/3cprv

Tags: বাংলালিংকবাংলালিংক ফোর-জি
Previous Post

জনিই হোক ‘জ্যাক স্প্যারো’, চান অ্যাম্বারের প্রাক্তন

Next Post

টাইব্রেকারের পর উত্তেজনা, টসের ফল নিয়ে নাটক

Next Post
নারী ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকারের পর উত্তেজনা, টসের ফল নিয়ে নাটক

উয়েফা প্রেসিডেন্ট সেফেরিনের নির্বাচন না করার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন না সেফেরিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT