চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ
A A
হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ছবি, মৃতদেহ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার কলাবাগানে একটি আবাসিক হোটেলে এক তরুণের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে।

মারা যাওয়া তরুণের নাম সাব্বির হোসেন (২৬)। বাবার নাম জাহাঙ্গীর আলম। গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। সাব্বির রাজধানীর ধানমণ্ডির শুক্রাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

শুক্রবার সকালে কলাবাগানের লেক সার্কাস এলাকার একটি হোটলের কক্ষ থেকে সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ওসি মফিজুল আলম বলেন, বৃহস্পতিবার এক তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে তাকে নিয়ে হোটেলের ওই কক্ষে উঠেছিলেন সাব্বির।

ওই তরুণী জানান, ভোর রাতে সাব্বিরকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে উঠেন তিনি। পরে হোটেলের কর্মীরা এসে সাব্বিরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সাব্বিরের বাবা-মাও ছুটে আসেন সেখানে। পরে তারা সাব্বিরকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি জানান, প্রকৃত ঘটনা জানতে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলাবাগান থানা পুলিশ জানায়, হোটেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে সাব্বির ‘আত্মহত্যা’ করেছেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Tags: অস্বাভাবিক মৃত্যুকলাবাগান থানাঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
Previous Post

বোলিং নৈপুন্যে প্রথম দিনে দাপট লঙ্কানদের

Next Post

সাগরিকা ঝলকে সাফে শুভ সূচনা পেল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে খেলছে, উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরিকা ঝলকে সাফে শুভ সূচনা পেল বাংলাদেশ

খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT