চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 16, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার ভিয়েনাতে চলমান গ্লোবাল ফ্রড সামিট–এর সাইডলাইনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি)–এর নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো।

সোমবার ১৬ মার্চ স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার–এর এম-বিল্ডিংয়ের একটি কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, মানি লন্ডারিং ও সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ–এর সক্ষমতা বৃদ্ধিতে ইউএনওডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচনের সময় দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ৫৭৪ জন অফিসার-ইন-চার্জকে (ওসি) বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এবং নির্বাচনী আইনসংবলিত একটি হ্যান্ডবুক প্রস্তুতে সহযোগিতা করা হয়, যা আইন-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রেখেছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এই সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা, নীতি-নির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

এ সময় ইউএনওডিসির নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Tags: ইউএনওডিসিগ্লোবাল ফ্রড সামিটনির্বাহী পরিচালকসালাহউদ্দিন আহমদ
Previous Post

দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে খাল খনন কর্মসূচি

Next Post

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

Next Post

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT