চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ৫০০ টন গম বহনকারী বাণিজ্যিক জাহাজ এমভি আল্ট্রা বাল্কা থেকে গম খালাস কার্যক্রম শুরু হয়েছে।

জাহাজটি রোববার (১ জানুয়ারি) সকালে বন্দরে প্রবেশ করে এবং গমের নমুনা পরীক্ষার পর বিকেলের শিফটে খালাস কার্যক্রম শুরু করেছে।

স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজের ব্যবস্থাপক মো. শামীম জানান, জাহাজটি গত বছরের ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের পোর্টল্যান্ড বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পরে ২৯ জানুয়ারি নমুনা পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে এটি ফেয়ারওয়ে বয়েতে নোঙর করে। নমুনা পরিক্ষার পর রোববার বিকেলে (বি শিফট) গম খালাস শুরু হয়।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবহান সরদার বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে (জি টু জি) চুক্তির আওতায় গম আমদানি করা হচ্ছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৫০ হাজার টন গম মংলা বন্দর দিয়ে আমদানি করা হবে। বর্তমান চালানটি চুক্তির আওতায় চতুর্থ চালান।

তিনি আরও বলেন, গত বছরের ২ নভেম্বর ২২ হাজার ৭৮০ টনের প্রথম চালান, ১৪ নভেম্বর দ্বিতীয় চালান এবং ৫ জানুয়ারি ২২ হাজার ৭৫৬ টনের তৃতীয় চালান এসে পৌঁছেছে।

আমদানি করা গম প্রাথমিকভাবে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে সংরক্ষণ করা হয়। তারপর সারা দেশের বিভিন্ন জেলায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাণিজ্য ঘাটতি মোকাবেলার জন্য, বাংলাদেশ সরকার গত বছরের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

Tags: মোংলা বন্দর
Previous Post

এলপিজি’র দাম নিয়ে সিদ্ধান্ত বিকালে

Next Post

উন্নয়নের ধারায় দিনাজপুর-৬ বদলে দিতে চান ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ

Next Post

উন্নয়নের ধারায় দিনাজপুর-৬ বদলে দিতে চান ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

প্লট বরাদ্দে দুর্নীতি: টিউলিপ দুই, রাদওয়ান সাত, শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT