চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে কতোটা উন্মাদনা তৈরী করলেন যশ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 08, জানুয়ারি 2025
in বিনোদন
A A
যশের নতুন সিনেমার টিজার দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কেজিএফ’ তারকা যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’। যার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। তবে অপেক্ষা যে মধুর হতে চলেছে, তার নমুনা দেখা গেল বুধবার!

এদিন ‘কেজিএফ’ তারকা যশের জন্মদিন। সে উপলক্ষে প্রকাশ্যে এলো তার আসন্ন সিনেমা ‘টক্সিক’-এর এক ঝলক! ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তা ভাইরাল!

তারকার জন্মদিনে মুক্তি পেয়েছে ‘টক্সিক’ এর টিজার। যেখানে রীতিমত দুর্ধর্ষ লুকেই উপস্থিত হয়েছেন যশ। টিজারে দেখা যায়, চকমকে আলোতে এক বার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন যশ! অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়! মাস্তি আর নেশায় মগ্ন সকলে! তারমধ্যেই চুরট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন যশ। লাস্যময়ীদের সাথে নিজেও মাস্তিতে মেতে উঠেন!

যে টিজার নিয়ে নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। সত্যি সত্যিই কেজিএফ স্টারকে যথেষ্ট ‘টক্সিক’ হিসেবেই জন্মদিনে পরিচয় করিয়ে দিলেন নির্মাতা গীতু মোহনদাস।

ছবিটির সহপ্রযোজনাতেও আছেন যশ। শুরুতে শোনা গিয়েছিল, যশের এই ছবির মাধ্যমেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন কারিনা কাপুর। তবে ডেট নিয়ে সমস্যা তৈরি হওয়ায় এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে কারিনার জায়গায় শোনা যাচ্ছিল কিয়ারা আদভানি ও নয়নতারার নাম। যদি ছবির টিজারেও আর কাউকে দেখা যায়নি!

২০২৩ সালের ডিসেম্বরে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘টক্সিক’ সিনেমা নির্মাণের ঘোষণা আসে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবিতে যশ থাকায় ‘টক্সিক’ নিয়ে উন্মাদনা দর্শকমহলে।

Tags: কারিনাকিয়ারা আদভানিকেজিএফটক্সিকনয়নতারাযশসিনেমা
Previous Post

ভারতে থাকার মেয়াদ বাড়ল শেখ হাসিনার প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের

Next Post

এইচএমপিভিতে মৃত্যুর আশঙ্কা কম, আতঙ্কিত হওয়ার কিছু নেই: আইইডিসিআর

Next Post
করোনা ভাইরাসের জেনেটিক স্ট্রাকচার, ভাইরাসের স্পাইক প্রোটিনসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএমপিভিতে মৃত্যুর আশঙ্কা কম, আতঙ্কিত হওয়ার কিছু নেই: আইইডিসিআর

ইরাবের সভাপতি আকতারুজ্জামান ও সম্পাদক সেলিম আহমেদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাবের সভাপতি আকতারুজ্জামান, সম্পাদক সেলিম আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT