চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, পরিবারসহ ক্রীড়া তারকা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Race car driver wearing sunglasses and racing suit with sponsor logos. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি জেটবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের মধ্যে নাসকারের কিংবদন্তি সাবেক রেসার গ্রেগ বিফেল এবং তার পরিবারের সদস্যরা ছিলেন। ৫৫ বর্ষী বিফেল যুক্তরাষ্ট্রের একজন প্রথমসারির মোটরগাড়ি রেসার ছিলেন। তার পরিবারের ৩ সদস্য স্ত্রী ক্রিস্টিনা, ছেলে রাইডার ও মেয়ে এমা ওই ফ্লাইটে ছিলেন বলে গণমাধ্যমগুলো বলছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনার স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। নাসকার কর্তৃপক্ষ এবং ক্যারোলিনা হাইওয়ে প্যাট্রোল তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর ভয়াবহ আগুন ধরে যায়। আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্টেটসভিল বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

গণমাধ্যমে খবর, নর্থ ক্যারোলিনা থেকে ফ্লোরিডার পথে যাত্রা ছিল। উড্ডয়নের কিছুপর প্রতিকূল আবহাওয়ার কবলে পড়লে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে পাইলট পুনরায় স্টেটসভিল বিমানবন্দরে অবতরণ করানোর চেষ্টা করেন।

অবতরণ প্রচেষ্টার একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের ওপর আছড়ে পড়ে উড়োজাহাজ এবং বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি রেসিং তারকা বিফেলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

২০ বছরের ক্যারিয়ারে বিফেল জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন কার রেসিং টুর্নামেন্টে অংশ নিয়ে ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০২২ সালে রেসিং ক্যারিয়ার থেকে অবসরে যান। নাসকারের সর্বকালের সেরা ৭৫ রেসারের তালিকায় তার নাম রয়েছে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

ওসমান হাদির মরদেহ ঢাকার পথে

Next Post

ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

Next Post
অভিযোগের জন্য ভোটের ব্যালট পেপার ও ভোটের ফলাফল দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

সাংবাদিকরা হামলার প্রতিবাদে একত্রিত, মিডিয়া কর্মীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছায়ানটে হামলা: ফারুকী বললেন ‘জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT