চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নির্বাচন নিয়ে রাশিয়ার অভিযোগ বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্ব রাজনীতি বিষয়ক বক্তা আন্তর্জাতিক সংস্থার প্যানেলে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। তবে এ বিষয়ে আমার কাছে কোনো মন্তব্য নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক মন্ত্রণালয়ের ম্যাথিউ মিলারের কাছে জানতে চান, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি বাংলাদেশে নির্বাচনে জনগণের ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক না হয়, তাহলে আরব বসন্তের মতো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। তবে এ বিষয়ে আমার কাছে কোনো মন্তব্য নেই।

প্রসঙ্গত গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছিলেন, বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করতে ওয়াশিংটন ব্যাপকভিত্তিক অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মদদে বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটতে পারে।

ম্যাথিউ মিলারের কাছে আরেক প্রশ্নে ঢাকায় ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাওয়া হয়, এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কিনা? জবাবে ম্যাথিউ মিলার বলেন, সুনির্দিষ্ট এ ঘটনা সম্পর্কে আমি অবহিত নই। ফলে কোনো মন্তব্য করতে পারবো না।

Tags: ম্যাথু মিলারযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়
Previous Post

নিয়ম-নীতির তোয়াক্কা না করেই নরসিংদীতে মেঘনা নদীর বালু উত্তোলন

Next Post

নোয়াখালীতে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ

Next Post
নোয়াখালীতে জেলেদের জালে ধরা মাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ

শেখ হাসিনা জাতীয় পার্টির নির্বাচনী প্রচারে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিধা-দ্বন্দ্বে থাকায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারে নড়বড়ে অবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT