চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের বিরুদ্ধে মামলা: যা বলছে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 27, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান বল ছুঁড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলটির শীর্ষ নেতা শেখ হাসিনা দেশ ছাড়ার পর অসংখ্য মামলা হয়েছে দলটির সাথে জড়িতদের। বাদ পড়েননি জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও। মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। টাইগার অলরাউন্ডারসহ অন্যদের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়টি জাতিসংঘে তুলে ধরা হয়েছে। তবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি দেখবেন।

সোমবার জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে মামলার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেছেন এক সাংবাদিক। জবাবে এমনটাই জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র।

প্রশ্নোত্তর পর্বে ওই সাংবাদিক প্রশ্ন তুলেছিলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত দেড় সপ্তাহে বাংলাদেশে হাজারো মামলা, হত্যা মামলা, দুর্নীতির মামলা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান আছেন। যিনি দেশের বাইরে। এ ছাড়া আসামিদের মধ্যে আছেন জ্যেষ্ঠ সাংবাদিকও। এই প্রক্রিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে ভিন্নমতের ব্যক্তিদের দমন করার কৌশলের ব্যবহার নিয়ে জাতিসংঘের কোনো উদ্বেগ আছে কিনা?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ, যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তারা আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে যা যা করা যায়, তা করবে।’

আরেক প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার দুই সপ্তাহ পার হলেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ বাহিনীর সদস্যরা এখনো স্বস্তিতে দায়িত্বে ফিরতে না পারার বিষটি তুলে ধরেন ওই সাংবাদিক।

জবাবে স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে যা কিছু ঘটছে, তার প্রতিটি বিষয়ে, ঘণ্টায় ঘণ্টায় প্রতিক্রিয়া জানাতে পারি না। আমি মনে করি, প্রথম প্রশ্নে যে উত্তর দিয়েছি, তা দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রেস ব্রিফিংয়ে এর আগে বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে।

জাতিসংঘ আগেই জানিয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনা গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো। এর লক্ষ্য ১২ লাখ মানুষকে সহায়তা করা। এখন পর্যন্ত প্রায় ৭ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানো হয়েছে।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারজাতিসংঘড. ইউনুসডুজারিকমামলালিড স্পোর্টসশেখ হাসিনাসাকিব
Previous Post

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার

Next Post

হাসানুল হক ইনু ৭ দিনের রিমান্ডে

Next Post
হাসানুল হক ইনু ৭ দিনের রিমান্ডে, বাংলাদেশ রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসানুল হক ইনু ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে মানচিত্র সহ সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT