চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজর জেনারেল (অব.) ইবরাহিমের নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
নতুন জোটের ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দিবে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট ‘যুক্তফ্রন্ট’।

আজ বুধবার ২২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট ‘যুক্তফ্রন্ট’র উদ্যোগে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা নির্বাচনমুখী দল। ২০১৪ সালে প্রচণ্ড চাপ থাকলেও আমরা নির্বাচনে যাইনি। ২০১৮ সালের নির্বাচনের আগেও ২০ দলীয় জোট ছাড়ার দাওয়াত এসেছিল, আমি সেটি গ্রহণ করিনি। এই সময় বিএনপির নেতৃত্বে অবরোধে জানমালের ব্যপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এই সময় গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আরও চেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে সম্মেলনে সব পক্ষকে সংলাপে বসার তাগিদও দেওয়া হয় জোটটির পক্ষ থেকে।

উল্লেখ্য, বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘যুক্তফ্রন্ট’। জোটে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি। মুসলিম লীগ ও কল্যাণ পার্টি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের অংশ ছিল।

Tags: কল্যাণ পার্টিজোটদ্বাদশ জাতীয় নির্বাচনবিএনপিমুসলিম লীগযুক্তফ্রন্ট
Previous Post

যুক্তরাষ্ট্রে ৫ বছর বয়সী যমজ ভাইকে ছুরিকাঘাতে হত্যা

Next Post

ঝিনাইদহে বৃদ্ধাশ্রমে প্রকৃতি ও জীবন ক্লাবের চিকিৎসা সেবা

Next Post
প্রকৃতি ও জীবন ক্লাবের চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে বৃদ্ধাশ্রমে প্রকৃতি ও জীবন ক্লাবের চিকিৎসা সেবা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় চারদিনের যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT