চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে শুরুর পরও লিটনের কণ্ঠে ‘হতাশা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 18, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন, বিপরীতে উইকেটরক্ষক ও ফিল্ডার।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেয়েছে বাংলাদেশ। চার-ছক্কার ফুলঝুরিতে ৫৩ বলে শতক তুলে নেন তরুণ পারভেজ হোসেন ইমন। এমন এক দিনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রত্যাশিত জয়ও পেয়েছে বাংলাদেশ। জয়ে খুশির সঙ্গে হতাশও অধিনায়ক লিটন দাস, আক্ষেপ শেষের দিকের ওভারে ভালো ব্যাট করতে না পারার।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে ইমন ছাড়া বাংলাদেশের কোন ব্যাটার উইকেটে টিকতে পারেননি। একপ্রান্তে ৯ ছক্কার রেকর্ড গড়া ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন বাঁহাতি ওপেনার। অন্যপাশে আর কেউ ২১ রানও ছাড়াতে পারেননি।

ইমন যেমন ব্যাটিং করছিলেন, একটা সময় মনে হচ্ছিল অনায়াসে ২০০ পার করে ফেলবে বাংলাদেশ। সেটা হয়নি। পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানে আটকে যান টাইগাররা। ইনিংসের শেষ তিন ওভারে আসে কেবল ২২ রান।

ম্যাচ শেষে লিটন বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছিল ব্যাট করার জন্য। পারভেজ যেভাবে খেলেছে এটা দেখার জন্য অসাধারণ ছিল। কিন্তু আমাদের ভালো শেষ করতে হতো, শেষ তিন ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি।’

‘আমি জানতাম বোলাররা যেকোনো সময় ফিরে আসতে পারে, তাদের শক্তি সম্পর্কে জানি। তারা (আমিরাত) যেভাবে মাঝের ওভারে ব্যাট করেছে, আমাদের নিজেদের বোলিংয়েও ফোকাস করতে হবে। এই মাঠে কীধরনের বল ভালো হয়, সেটা দেখতে হবে।’

কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আত্মবিশ্বাস পেয়েছে দল। তবে একটা সময় ফিফটি-ফিফটি হয়ে গিয়েছিল স্বীকার করছেন লিটন, ‘আত্মবিশ্বাস- যেভাবে সবাই বল করেছে, সবাই যেভাবে মাথা ঠাণ্ডা রেখেছে, মাঝে মনে হচ্ছিল ৫০-৫০ হয়ে গেছে। কিন্তু যেভাবে বোলাররা বল করেছে, অসাধারণ হয়েছে।’

দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৯১ রান করে টিম টাইগার্স। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে আমিরাতের ইনিংস।

Tags: আরব আমিরাতইমনটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশলিটনলিড স্পোর্টসশারজা
Previous Post

তারুণ্যের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনায় বিএনপি’র সমাবেশ

Next Post

বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেওয়া নিষিদ্ধ করেছে ভারত

Next Post
বাংলাদেশ ও ভারতের পতাকা ক্রস করে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেওয়া নিষিদ্ধ করেছে ভারত

হজযাত্রীদের ভিড়, বিমানবন্দরে হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ পালনের উদ্দেশে সৌদি পৌঁছেছেন ৪৯ হজার ১০৩ হজযাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT