চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচগুলো গড়াবে যে ভেন্যুতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 অপরাহ্ন 02, আগস্ট 2025
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত শনিবার এশিয়া কাপের আসন্ন আসরের সূচি প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেসময় ভেন্যু চূড়ান্ত করা হয়নি। সপ্তাহখানেক পর আসরের ভেন্যুর নাম জানালো সংস্থাটি।

শনিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এসিসি জানায় সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে গড়াবে আসর। আবুধাবি ও দুবাইতে গড়াবে আসরের সবকটি ম্যাচ।

বাংলাদেশ গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে আবুধাবিতে। এই ভেন্যুতে গ্রুপপর্বেব মোট ৭টি ম্যাচ গড়াবে। চারটি ম্যাচ গড়াবে দুবাইতে। সুপার সিক্সের পাঁচটি ম্যাচ গড়াবে দুবাইতে, এক ম্যাচ আবুধাবিতে। ২৮ সেপ্টেম্বর ফাইনালও গড়াবে দুবাইতে।

টি-টুয়েন্টি ফরম্যাটে আট দলের অংশগ্রহণে আগামী ৯ সেপ্টেম্বর থেকে গড়াবে আসর। ২৮ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। আগে থেকেই সিদ্ধান্ত ছিল এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা নিরপেক্ষ ভেন্যুতে। শেষ অবধি ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

এবারের এশিয়া কাপে অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। গ্রুপসেরা দুটি দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল লড়বে শিরোপা মহারণে।

‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হবে আসর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে তৃতীয় দিন, হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, ১৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। টুনামেন্টের বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ গড়াবে ১৪ সেপ্টেম্বর, দুবাইতে।

একনজরে এশিয়া কাপের সূচি
গ্রুপপর্ব
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান-হংকং (আবুধাবি)
১০ সেপ্টেম্বর: ভারত-সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ-হংকং (আবুধাবি)
১২ সেপ্টেম্বর: পাকিস্তান-ওমান (দুবাই)
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (আবুধাবি)
১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান (দুবাই)
১৫ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-ওমান (আবুধাবি)
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-হংকং (দুবাই)
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (আবুধাবি)
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান-যুক্ত আরব আমিরাত (দুবাই)
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান (আবুধাবি)
১৯ সেপ্টেম্বর: ভারত-ওমান (দুবাই)

সুপার ফোর
২০ সেপ্টেম্বর: বি১-বি২ (দুবাই)
২১ সেপ্টেম্বর: এ১-এ২ (দুবাই)
২৩ সেপ্টেম্বর: এ২-বি১ (আবুধাবি)
২৪ সেপ্টেম্বর: এ১-বি২ (দুবাই)
২৫ সেপ্টেম্বর: এ২-বি২ (দুবাই)
২৬ সেপ্টেম্বর: এ১-বি১ (দুবাই)

ফাইনাল: ২৮ সেপ্টেম্বর (দুবাই)

Tags: আবুধাবিআরব আমিরাতএশিয়া কাপ-২০২৫এসিসিদুবাইপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

পিএসজির সিদ্ধান্তে সন্তুষ্ট নন দোন্নারুমা

Next Post

আহত জুলাই যোদ্ধা হিসেবে আরও ১৫৫৮ জনকে স্বীকৃতি

Next Post
Bengali mural depicting protesters with raised fists and banners. Channel i News - চ্যানেল আই নিউজ

আহত জুলাই যোদ্ধা হিসেবে আরও ১৫৫৮ জনকে স্বীকৃতি

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজের ছবি, খেলার পর ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর জাতীয় দল সতীর্থ ব্রুনোকে চায় আল নাসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT