চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরুদ শরীফের অনন্য ফজিলত

মিসবাহুল ইসলাম আকিব by মিসবাহুল ইসলাম আকিব
2:45 অপরাহ্ন 24, মার্চ 2024
in ধর্ম ও জীবন
A A
দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত, ইসলামিক দোয়া ও প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্সি শব্দ দরুদ। আরবিতে সালাত। সালাত শব্দের বহু অর্থ। আভিধানিক বিবেচনায় নামাজ, দোয়া, ইস্তেগফার, রহমত ইত্যাদির সবগুলোই সালাত অর্থে ব্যবহার হয়। তবে ইসলামের প্রচলিত পরিভাষায়, সালাত বলতে নামাজকেই বোঝায়। আর সালাত শব্দটি দ্বারা যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুঝায় অর্থ্যাৎ ‘সালাত আলান নবী’ বললে এর অর্থ দাঁড়ায়, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ। এই দরুদ শরীফই অত্র লেখার প্রতিপাদ্য বিষয়।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তা’য়ালা যত প্রকারের আমল করার জন্যে ঈমানদার বান্দাদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করেছেন, তাতে দরুদ শরীফই একমাত্র আমল দেখা যায়, যার নির্দেশনার ক্ষেত্রে রাব্বুল আলামীন ভিন্নতা দেখিয়েছেন।

পৃথিবীতে এমন কোনো আমল নেই, যা প্রথমে আল্লাহ করেন, তারপর বান্দাকে করতে বলেন; তবে একমাত্র দরুদ শরীফ ছাড়া। একমাত্র দরুদ শরীফের ক্ষেত্রেই আল্লাহ পাক ঘোষণা করেন: নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাবৃন্দ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। হে ইমানদারগণ, অতএব তোমরাও দরুদ প্রেরণ কর। সূরা আহযাব, আয়াত: ৫৬

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ও ভালবাসা প্রদর্শনের গুরুত্বপূর্ণ মাধ্যম দরুদ শরীফ। কোনো মজলিসে আলাপকালে যদি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, তাহলে অন্তত একবার তাতে দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। শরীয়ত এই বিধানটি আবশ্যক করেছে।

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কৃপণ বলা হয় সেই ব্যক্তিকেই, যার সামনে আমার নাম উচ্চারণ করা হল; অথচ সে আমার প্রতি দরুদ পড়ল না। সুনানে তিরমিজি

দরুদ শরীফের রয়েছে বহুমুখী ফজিলত। দরুদ শরীফ পাঠের মাধ্যমে আমলনামায় অঢেল সাওয়াব অর্জন করা সম্ভব। সহীহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তায়ালা তার প্রতি ১০টি রহমত নাজিল করবেন।

মুহাম্মদ (সা.) এর নামের আরবি ক্যালিগ্রাফি, ইসলামিক আর্ট, ধর্মীয় চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্য এক হাদিসে আছে: যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তায়ালা তার প্রতি ১০টি রহমত নাজিল করবেন। তার ১০টি ভুল ক্ষমা করে দেবেন এবং তার জন্য ১০ স্তরের মর্যাদা উন্নীত করবেন। নাসাঈ

এমনকি দরুদ শরীফের মাধ্যমে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভের পথও সুগম হয়। যে উম্মত তার নবীর প্রতি যত বেশি দরুদ পাঠ করবে, নবীর সাথে তার সম্পর্ক ততটা নৈকট্যের হবে। যেমন, হাদিস শরীফে রয়েছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে, যারা আমার প্রতি বেশি করে দরুদ পাঠ করবে। তিরমিজি, ইবনে হিব্বান, বাইহাকী

আমাদের দেশে দরুদ শরীফ সম্পর্কে একটা ভুল ধারণা প্রচলিত আছে। ভুল ধারণাটা হল, দরুদ ইবরাহীম (নামাযে আমরা যে দরুদ পড়ি) ছাড়া আর কোনো দরুদ নেই। আর দরুদে ইবরাহীম ছাড়া দ্বিতীয় কোনো দরুদের কথা হাদিসে নেই এবং সেই দরুদ পড়া যাবে না।

এই সূত্র ধরে কতিপয় নামধারী আলেমকে বলতে শোনা যায়, এদেশের জনমানুষের মুখেমুখে প্রচলিত ‘আল্লাহুম্মা সাল্লি আলা’ কিংবা ‘ইয়া নাবি সালামু আলাইকা’ এসব দরুদের কোনো ভিত্তি নেই!

সত্যি বলতে কি, তাদের এই দাবিরই কোনো ভিত্তি নেই। তার কারণ হাদিসে নেই এমন এক সংক্ষিপ্ত দরুদ আমাদের সবার মুখেমুখে। হাদিসের কিতাবের পাতায় পাতায়। সেই ছোট্ট দরুদটি হল, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’। এই দরুদ পাঠের ব্যাপারে হাদিসে কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটা হাদিসের বাইরের দরুদ হওয়া সত্ত্বেও আমরা সবাই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক শ্রবণ করা মাত্রই এই দরুদ পড়ি। তাতে একথা একেবারেই স্পষ্ট যে, দরুদ শরীফ পাঠ করা বৈধ হবার জন্যে হাদিসের দরুদই হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

দরুদ ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেই দালায়েলুল খায়রাত, মজমুয়ায়ে সালাওয়াতে রাসূলের মত বিশ্ববিখ্যাত দরুদ শরীফের কিতাব যুগশ্রেষ্ঠ আলেমগণ রচনা করেছেন। আমরা চাইলে এই রমযান মাসে বরকত হাসিলের উদ্দেশ্যে দরুদ শরীফের কিতাব থেকে প্রতিদিন কিছু অংশ পাঠ করার সিলেবাস গ্রহণ করতে পারি।

Previous Post

কর্মস্থলে একসাথে জাতীয় সঙ্গীত গাইলেন চিকিৎসকরা

Next Post

গুলশানের বাড়িটি আপাতত সালাম মুর্শেদীর দখলে থাকবে

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানের বাড়িটি আপাতত সালাম মুর্শেদীর দখলে থাকবে

রাজকুমার এর লুক পোস্টারে মুগ্ধ নেটিজেন, নতুন সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

'রাজকুমার' এর লুক পোস্টারে মুগ্ধ নেটিজেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT