এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদ অনুযায়ী, মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬শ’৪৩। নির্বাচন কমিশন সচিব বলেছেন, ৩১শে জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। ইসির সাথে বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি প্রত্যাশা করেন, জাতীয় নির্বাচনের মত শান্তিপূর্ণ হবে স্থানীয় নির্বাচন।








