চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশনে ইউএনডিপি’র প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নির্বাচন কমিশনে ইউএনডিপি প্রতিনিধি দলের বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনায় বসেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।

আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদে জানিয়েছেন, জাতীয় নির্বাচনের সময়সীমা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইউএনডিপি’র কাছে টেকনিক্যালসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। তারা এ বিষয়ে ১০ দিন পর আবার বসবেন ইসি’র সাথে।

ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকটি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার ও সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এরপর সচিবের সাথে বৈঠক করবেন তারা।

সংস্থাটির কাছে নির্বাচনে কারিগরিসহ বেশ কিছু সহযোগিতার প্রস্তাব দেবে কমিশন। নিড অ্যাসেসমেন্ট মিশনের আওতায় ইউএনডিপি’র আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ইউএনডিপি’র সদস্য এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে এর আগেও একবার বৈঠক হয়েছে। অতীতেও সংস্থাটি বিভিন্ন নির্বাচনে প্রশিক্ষণ ও নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা করেছে।

Tags: ইউএনডিপিনির্বাচন কমিশন
Previous Post

দৈনিক দেড় কোটি টাকা চাঁদাবাজি: এনায়েত উল্লাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

Next Post

ভাইরাস নিরাময়ে সরকার সচেতন রয়েছে: অধ্যাপক ডা. সায়েদুর

Next Post
HMPV ভাইরাসের সংক্ষিপ্ত ছবি, যা ভাইরাসের গঠন দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইরাস নিরাময়ে সরকার সচেতন রয়েছে: অধ্যাপক ডা. সায়েদুর

বাংলাদেশি ফুটবলার হামজা লেস্টার সিটি থেকে ছাড়ছেন বলে খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের হামজা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT