চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলা ঘুরে সুবিধাবঞ্চিত শিশুরা পেল বিকাশের দেয়া বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2023
in বাংলাদেশ
A A
বইমেলা ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার একুশে বইমেলায় ঘুরতে এসে দারুণ উচ্ছ্বসিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী সুদিপ, সাকিবুল ও আল আমিন। ওদের মতোই মেলায় ঘুরে দিনশেষে বিকাশের দেয়া গল্পের বইসহ নানা ধরণের বই উপহার পেয়ে আনন্দ দ্বিগুণ হয়েছে রাজশাহীর গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থী শুভ‌জিত, আরেফিন ও শুভ্রজিৎ এবং রাজশাহী আলোর পাঠশালার মণিকা, সুরভী, জেসমিন ও ঐশির।

গত তিনটি বইমেলার ধারাবাহিকতায় এবারো মেলায় আসা দর্শনার্থী-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করছে বিকাশ। মেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের দেয়া বই এবং বিকাশের পক্ষ থেকে দেয়া বই মিলিয়ে এবারো প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে সারাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, পাঠাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোতে বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে মেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা, রাজশাহী মহানগরীর রাজশাহী আলোর পাঠশালা এবং গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা থেকে আসা এসব সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বইগুলো তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথা সাহিত্যিক আনিসুল হক এবং বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম।

শিশুদের হাতে বই তুলে দিয়ে আনিসুল হক বলেন, “বিকাশের উদ্যোগে বই সংগ্রহ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিতরণের এই প্রয়াস তাদের মেধা ও মনন বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ সাধ্য অনুযায়ী বই অনুদান করি, তবে আলো ছড়িয়ে যাবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী সহ সবার মাঝেই।”

বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “বই মেলাকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের বইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে গত কয়েক বছর ধরে বই বিতরণের উদ্যোগ নিয়ে আসছে বিকাশ। এ বছর, পাঠক-লেখক-প্রকাশকদের কাছ থেকে সংগ্রহ করা বইয়ের সাথে বিকাশের দেয়া বই যোগ করে তা সারাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে বিতরণ করবে বিকাশ। ফলে, পাঠকরা যত বেশী বই দিবেন, তত বেশী সংখ্যক সুবিধাবঞ্চিত শিশুরা বই পড়ার সুযোগ পাবে।”

বইমেলা উপলক্ষ্যে গত তিন বছরে এই উদ্যোগের মাধ্যমে ৭২,৫০০ টি বই বিতরণ করেছে বিকাশ। এবারের বই বিতরণ কার্যক্রমকে সফল করে তুলতে মেলা প্রাঙ্গণে বুথ তৈরি করেছে বিকাশ। বুথে এসে নতুন পুরাতন সব ধরনের বই দিতে পারছেন আগ্রহীরা। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ এলাকার বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গিয়েও বই দিয়ে আসতে পারবেন।

Tags: বই বিতরণবিকাশসুবিধাবঞ্চিত শিশু
Previous Post

পিএসজি যেন ডুবন্ত তরী, গালতিয়ের দিকহারা নাবিক

Next Post

সিরিয়ায় ধংসস্তুপ থেকে উদ্ধার হলো ৫ সদস্যের এক পরিবার

Next Post
সিরিয়ায় ধংসস্তুপ থেকে উদ্ধার হওয়া পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় ধংসস্তুপ থেকে উদ্ধার হলো ৫ সদস্যের এক পরিবার

মাধবন পুত্রের সাতটি পদক জয়ে বাবার মুখ উজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতটি পদক জিতে বাবার মুখ উজ্জ্বল করলো মাধবন পুত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT