চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট: সুজিত রায় নন্দী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 21, মার্চ 2024
in রাজনীতি
A A
শিক্ষা সম্মেলনে বক্তা ও অতিথিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট।

আওয়ামী লীগ সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছে।

সুজিত রায় নন্দী বলেন, উন্নত-সমৃদ্ধ হাইমচর গড়তে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাইমচরের সকল শিক্ষার্থীদের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

বৃহস্পতিবার(২১মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদে ঢাকা ইউনির্ভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব হাইমচর (ডুসাহ) আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল কাদির, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারী, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাসেল সরকার প্রমুখ।

ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেট এসোসিয়েশন অব হাইমচরের (ডুসাহ্) সভাপতি তৌহিদুজ্জামান তন্ময়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ ও জায়েদ হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেট এসোসিয়েশন অব হাইমচরের (ডুসাহ্) প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল শ্রাবণ, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, সাবেক সভাপতি আবু রায়হান প্রমুখ।

অনুষ্ঠান শেষে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ হাসানের নাম ঘোষণা করা হয়।

Tags: আওয়ামী লীগসুজিত রায় নন্দী
Previous Post

নিজের চামড়া দিয়ে মায়ের জন্য জুতা বানালেন যুবক

Next Post

সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা

Next Post
সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা

শিক্ষক ও চেয়ারম্যানের সাক্ষাৎকার, জবিতে যৌন নিপীড়ন বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

জবিতে যৌন নিপীড়ন: শিক্ষক সাময়িক বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT