চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেট কারের সঙ্গে ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত, ট্রাফিক cones সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

নারায়নগঞ্জ রূপগঞ্জের ‘৩০০ ফুট’ সড়কে কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত ২১ বছর বয়সী রিফাত ও ১৯ বছর বয়সী সাকিব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাসিন্দা। দুজন সম্পর্কে মামা-ভাগিনা। 

রোববার ২৫ এপ্রিল দুপুর ১টার দিকে সড়কের জলসিঁড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি সোহেল রানা।

তিনি বলেন, মোড়ে প্রাইভেটকারটি ঘুরছিল, তখন কাঞ্চন থেকে কুড়িলগামী সার্ভিস লেনে আসা দ্রুতগতির একটি বাইক এসে প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে বাইকের আরোহী ডিগবাজি খেয়ে খানিকটা দূরে ছিটকে পড়েন এবং চালক গাড়িটির সঙ্গে আটকে ছিলেন। দুজনের অবস্থাই ছিল গুরুতর। বাইকটির গতি প্রায় ১২০ কিলোমিটার ছিল।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর বাইক ও কারটি জব্দ করার কথা জানান ওসি সোহেল রানা।

তিনি বলেন, নিহত দুজনের বাবা প্রবাসী। তারা বাঞ্ছারামপুরের একটি কলেজের শিক্ষার্থী বলে জানতে পেরেছি। দুজন সম্পর্কে মামা-ভাগিনা। হয়ত কোন কাজে তারা ঢাকা এসেছিলেন, আমরা খোঁজ-খবর নিচ্ছি।

তিনি আরও বলেন, ঘটনার সময় কারে দুজন ছিলেন, যেহেতু গ্লাস ভেগেছে, তাই তারা সামান্য আহত হয়ে থাকতে পারেন। দুর্ঘটনার পর অনেক লোকজনের ভিড়ের মধ্যে তারা গাড়ি রেখে চলে গেছেন।

Tags: মোটরসাইকেলের ধাক্কা
Previous Post

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

Next Post

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল জানাল বিসিবি

Next Post

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল জানাল বিসিবি

ছবি : জাতীয় সংসদ

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, রাজনীতিতে কী প্রভাব ফেলবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT