চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় অপরিবর্তিত বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
12:53 অপরাহ্ন 28, আগস্ট 2024
in কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লায় বন্যার পানিতে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। গোমতী নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হলেও ভাঙ্গনের জন্য এখনও প্লাবিত হচ্ছে নতুন এলাকা।

সালদা নদী ও ঘুংগুর নদীর পানিতে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা। পাশাপাশি মনোহরগঞ্জ, নাঙ্গলকোটেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

কুমিল্লায় বন্যা কবলিত ১৪টি উপজেলায় সাড়ে ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে। আশ্রয় কেন্দ্রে বসবাস করছে প্রায় ১ লাখ মানুষ। সরকারি ও বেসরকারি হিসাব মতে, বন্যায় সবচেয়ে বেশি মৃতের সংখ্যা কুমিল্লায়। বন্যার জন্য এ পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে ।

কৃষি বিভাগ বলছে, অন্তত ৬০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে। প্রাথমিক ধাক্কায়, ৪০০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে মৎস্য খাতে।

এদিকে বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ আসলেও ব্যবস্থাপনার অভাবে ত্রাণ পৌঁছাতে পারছে না দুর্গম এলাকাগুলোতে। বিভিন্ন সরকারি বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কাজ করছে দুর্গতদের উদ্ধারে। তবে দক্ষিণাঞ্চলে বন্যা কবলিতদের মাঝে দেখা দিয়েছে নানান রোগের প্রাদুর্ভাব। ডায়রিয়া ও চর্ম রোগে আক্রান্ত হচ্ছে সেখানকার শিশুরা।

Tags: অপরিবর্তিতকুমিল্লাবন্যা পরিস্থিতি
Previous Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ

Next Post

ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ ৫ ইউনিটের প্রধান হলেন যারা

Next Post
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ ৫ ইউনিটের প্রধান হলেন যারা

দুটি মহিলার ছবি, একজন চোখে চোখে, অন্যজন মুখে হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হেনস্তার অভিযোগে মালয়ালম ইন্ডাস্ট্রিতে তোলপাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT