চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাগামহীন ভোগ্যপণ্যের বাজার, সরকারের পদক্ষেপের সুফল মিলছে না

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
9:49 পূর্বাহ্ন 03, মার্চ 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের খাদ্য ও পণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের অগ্রাধিকার পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। কিন্তু সরকারের নানামুখী পদক্ষেপের পরও মিলছে না সুফল। উল্টো কিছু কিছু পণ্যের দাম বেড়ে চলেছে। এরমধ্যে চিনি, ডাল, খেজুর, তেলসসহ আমিষ জাতীয় পণ্যের দাম যেন বেড়েই চলেছে। এমনকি আমদানি শুল্ক কমানোর ৩ সপ্তাহ পার হলেও এর কোন প্রভাব দেখা মিলছে না বাজারে। 

বছরের এ সময়ে গতবছর যেখানে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৫ থেকে ৩৫ টাকা কেজি, সেখানে এবছর প্রতিকেজি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১১০ লেথকে ১২০ টাকা কেজি। ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির খবরও দমাতে পারেনি এবারের পেঁয়াজের ঝাঁজ।

রমজানে যেসকল পণ্যের চাহিদা বাড়ে তার গতবছর এই সময়ের বাজার দরের সঙ্গে তুলনা করলে দেখা যায় খেজুর বিক্রি হয়েছিল ১৮০ থেকে ৩৫০ টাকা প্রতিকেজি। এবছর সেই একই পণ্য বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৮৫০ টাকা। চিনি ছিল ১১০ থেকে ১২০ টাকা। সেই চিনি এবার বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। ছোলা ছিল ৮৫ থেকে ৯০ টাকা। এখন সেই ছোলার দাম ১১০টাকা প্রতিকেজি। এছাড়া, ব্রয়লার মুরগী (২১০), গরুর মাংস (৭৫০), খাসীর মাংস (১১০০), মুরগীর ডিম (৪৮) টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে।  দাম বেড়েছে চাল, রসুন, আদা, মুগ ডাল, অ্যাংকার ডাল, আলু, দারুচিনি ও এলাচেরও।

টিসিবির মূল্য তালিকায় দেখা যায়, শনিবার চিনি বিক্রি হয়েছে কেজি ১৪০ থেকে ১৪৫ টাকায়। গত ২৫ ফেব্রয়ারি দাম বৃদ্ধি পায় পণ্যটির। একমাস আগে চিনির দাম ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। তার এক বছর আগে ১১০ থেকে ১২০ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে পণ্যটির দাম বৃদ্ধির হার ২৩ দশমিক ৯১ শতাংশ।

হাতিরপুল বাজারের আব্বাস মিয়া বলছেন: খোলা সাদা চিনি বিক্রি করছি কেজি ১৪৫ টাকা আর লাল চিনি ১৭০ টাকা। ২৬ ফেব্রুয়ারী পাইকারীতে এক বস্তা (৫০ কেজি) চিনি কিনেছি ৬৮০০ টাকা। গাড়িভাড়া ও লেবার মিলে আরও ৫০ টাকা পড়েছে। আপনি যদি ১ কেজি ২ কেজি মাপেন তাতে ঘাটতি আছে। সব মিলিয়ে আমাদের ১৩৮-১৩৯ টাকা পড়ে। আমরা ১৪৫ টাকা বিক্রি করছি।

পাইকারীতে ৫০ কেজি ওজনের এক বস্তা ফ্রেসের চিনি বিক্রি করছি ৬৭৮০ টাকা।

শনিবার রাজধানীর কয়েকটি বাজার ও মুদি দোকান ঘুরে দেখা গেছে, ১ মার্চ থেকে সয়াবিন তেল লিটারে দশ টাকা কমে বিক্রির কথা থাকলেও একটি-দুটি দোকান বাদে প্রায় সব জায়গাতেই আগের দামেই, অর্থাৎ ১৭৩ টাকায় বিক্রি হচ্ছে পণ্যটি। খুচরা ব্যবসায়ীরা বলছেন: দাম কমের তেল এখনও তাদের হাতে পৌছায়নি। তাই বাড়তি দামেই বিক্রি করছেন তারা।

মাংসের পাশাপাশি দাম বেড়েছে মাছেরও। বাজারে এককেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ২০০০ হাজার টাকায়। এছাড়া চাষের তেলাপিয়া ও পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা, কৈ মাছ ২৫০ টাকা, শিং ৫৫০ টাকা।

৮ ফেব্রুয়ারি চারটি রোজার পণ্যের (চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর) শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঘোষণায় অন্যান্য শুল্ক বহাল রেখে শুধু কাস্টমস ডিউটি টনপ্রতি ১ হাজার ৫০০ (অপরিশোধিত চিনির ক্ষেত্রে) থেকে কমিয়ে ১ হাজার টাকা করা হয়েছে। পরিশোধিত চিনির কাস্টমস ডিউটি ৩ হাজার থেকে কমিয়ে ২ হাজার টাকা করা হয়েছে। ২০২৩ সালের ১ নভেম্বর একই প্রক্রিয়ায় অপরিশোধিত চিনির কাস্টমস ডিউটি ৩ হাজার থেকে দেড় হাজার টাকা এবং পরিশোধিত চিনির ক্ষেত্রে করা হয়েছিল ৩ হাজার টাকা।

রমজান মাস উপলক্ষে চার পণ্যে শুল্ক—মূল্য সংযোজন কর (মূসক) ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ড গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাঁচটি আলাদা প্রজ্ঞাপনে এসব পণ্যের শুল্ক বিভিন্ন পর্যায়ে কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। সেদ্ধ ও আতপ চালের ক্ষেত্রে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত এ সুবিধা পাবেন চাল আমদানিকারকরা।

স্থানীয় পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসা পর্যায়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। আর বিদেশ থেকে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল ও পাম তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। তেলে এ দুই সুবিধা ১৫ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।

খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আমদানিকারকরা ৩০ মার্চ পর্যন্ত এ সুবিধা পাবেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ, বাজার মনিটরিসহ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করা যায়, সরকারের এই পদক্ষেপগুলো বাস্তবায়নের ফলে আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে।

তিনি বলেন, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ করা গেলে কেউ আর কারসাজি ও মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়াতে পারবে না। তখন পণ্যমূল্য একটা যৌক্তিক পর্যায়ে থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এ ব্যবস্থাটি নিশ্চিত করতে চাচ্ছে। এ ছাড়া আসন্ন রমজান উপলক্ষে সরকার টিসিবি’র মাধ্যমে এক কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ ৫ ধরণের পণ্য সরবরাহ করবে। এতেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে।

Tags: খেজুরচিনিজাতীয় রাজস্ব বোর্ডটিসিবিডালতেল
Previous Post

বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে আমিন মোহাম্মদ গ্রুপ যা বলছে

Next Post

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

Next Post
রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, উচ্ছ্বাসে ভাসছে মিয়ামি স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-সুয়ারেজের গোল উৎসব, উড়ছে মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT