চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র জার্মান পুলিশ মোতায়েন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদে অংশ নেওয়া একজন নারীকে পুলিশ সদস্যরা সহায়তা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি ভূখণ্ডে বেশকিছু নিরস্ত্র পুলিশ অফিসারকে মোতায়েন করেছে জার্মানি। স্থানীয় গণমাধ্যম বুধবার জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল করতে এবং স্থানীয় বেসামরিক নিরাপত্তা বাহিনীকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেরুজালেমে অবস্থান করা পুলিশের দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট। তিনি আরও বলেন, এই কারণেই তিনি জেরুজালেমে ফেডারেল পুলিশের একটি উচ্চপদস্থ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। অফিসাররা সেখান থেকে ফিলিস্তিনি অঞ্চলগুলোতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন এবং অফিস ফর সিকিউরিটিতে (ওএসসি) অবস্থান করছেন।

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, চারজন সদস্য নিয়ে গঠিত দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছায়। তাদের মূল দায়িত্ব হল- ফিলিস্তিনি বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে জার্মানির অবদান আরও বাড়ানো। গত ১৫ বছর ধরে এই ক্ষেত্রে জার্মান পুলিশের সহায়তা অব্যাহত রয়েছে।

ইইউ মিশন

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন ‘ইইউবিএএম রাফাহ’ ২০২৫ সালের শুরু থেকে আবারও সক্রিয় হয়েছে। এর প্রধান কাজ হলো, গাজা উপত্যকা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিরপেক্ষ উপস্থিতি বজায় রাখা। যদিও বর্তমানে এটি স্ট্যান্ডবাই অবস্থায় আছে।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি বর্তমানে এ মিশনে দু’জন পুলিশ কর্মকর্তা পাঠিয়েছে, যারা ইসরায়েলের রামাত গান এলাকায় অবস্থান করছেন। সেখান থেকেই মিশনের সমন্বয় ও প্রশাসনিক কাজ পরিচালিত হচ্ছে।

এছাড়া, ইইউপল কপস মিশনে জার্মান অংশগ্রহণ আগামী জানুয়ারিতে পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই মিশনের উদ্দেশ্য, পশ্চিম তীরের ফিলিস্তিনি পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। শেষবার এক জার্মান পুলিশ কর্মকর্তা গত অক্টোবরের শেষ পর্যন্ত এই মিশনে নিয়োজিত ছিলেন।

এদিকে, গাজা উপত্যকায় চলমান স্থিতিশীল প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বর্তমানে তিনজন জার্মান সামরিক কর্মকর্তা মোতায়েন রয়েছেন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই কর্মকর্তারা মার্কিন নেতৃত্বাধীন সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারের (সিএমসিসি) অধীনে কাজ করছেন। তারা ইউনিফর্ম পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করলেও পুরোপুরি নিরস্ত্র।

Tags: নিরাপত্তা জোরদার
Previous Post

হাইকোর্টের সামনে থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

Next Post

ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ জয়ের

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ জয়ের

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার আরও ১২ দলের সঙ্গে ইসির বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT