চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে দুর্ভিক্ষের আশঙ্কা, জাতিসংঘের কঠোর সতর্কতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 16, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবার, বাংলাদেশে দুর্যোগের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-বিবিসি

মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা দিন দিন আরও গভীরতর হচ্ছে। আর্জান্ততিক সহায়তা সংস্থাগুলি সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে অঞ্চলটি একটি “পূর্ণ মানবিক বিপর্যয়ের” মুখে পড়তে পারে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) দুর্ভিক্ষ এড়াতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত তহবিল সহায়তার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএফপি রাখাইনে দ্রুত বেড়ে চলা বাস্তুচ্যুত জনগণের জন্য খাদ্য সহায়তার চেষ্টা চালাচ্ছে, যার মধ্যে রয়েছে ২০১২ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে ক্যাম্পে বাস করা প্রায় ১,৪০,০০০ রোহিঙ্গা মুসলিম।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধ মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং ব্যাপক মানবিক সংকট তৈরি করেছে। তবে, সামরিক অবরোধের কারণে দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন রাখাইন রাজ্যে পরিস্থিতি আরও মারাত্মক।

গত ২০ এপ্রিল ‘ওহন তাও কি’ ক্যাম্পে বসবাসকারী ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিজের খাবারে এবং স্ত্রী ও দুই সন্তানের খাবারে কীটনাশক মিশিয়ে দেন। তিনি নিজে মারা যান, তবে প্রতিবেশীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাকিদের জীবন রক্ষা পায়।

গত জুন মাসে সিত্তেতে বসবাসকারী ৫ সদস্যের একটি রাখাইন পরিবার একইভাবে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

ডব্লিউএফপি জানিয়েছে, ২০২৫ সালে তাদের বৈশ্বিক তহবিল ২০২৪ সালের তুলনায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে তারা মিয়ানমারে চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারের মাত্র ২০ শতাংশকে খাদ্য সহায়তা দিতে পারছে।

ডব্লিউএফপি’র মিয়ানমার প্রতিনিধি মাইকেল ডানফোর্ড বলেন, ‘মানুষ এক দুষ্টচক্রের মধ্যে আটকা পড়েছে। সংঘাতে সমাজ থেকে বিচ্ছিন্ন, জীবিকা থেকে বঞ্চিত, এবং মানবিক নিরাপত্তা জালের বাইরে।

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষুধার জ্বালায় শিশুদের কান্না এবং মায়েদের খাবার না খাওয়ার হৃদয়বিদারক গল্প শুনতে পাচ্ছি। পরিবারগুলি তাদের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু তারা একা এই পরিস্থিতি থেকে বাঁচতে পারবে না।’

রাখাইন ইতিমধ্যেই ২০১২ সালের সহিংসতা ও ২০১৭ সালের গণহত্যা এবং রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়নের ফলে বিপর্যস্ত ছিল। সর্বশেষ, ২০২৩ সালে জান্তা সরকার বিদ্রোহী আরাকান সেনাবাহিনীর রসদ সরবরাহ বন্ধ করতে দেশের অন্যান্য অংশের সাথে সব ধরনের বাণিজ্য ও পরিবহন পথ বন্ধ করে দেয়।

ফলে সিত্তে এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং কেবল সমুদ্র ও আকাশপথে সেখানে যাতায়াত সম্ভব।

এর ফলে, তহবিল থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর জন্য আরাকান সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বেশিরভাগ এলাকায় প্রবেশ করা অসম্ভব হয়ে পড়েছে।

ক্যাম্পে থাকা এক বাসিন্দা বলেন, মানুষ ঘরের বাইরে যেতে পারছে না, কাজ নেই, জিনিসপত্রের দাম পাঁচগুণ বেড়েছে, আয় না থাকায় অনেকেই শুধু সিদ্ধ তারো শিকড় খেয়ে বেঁচে আছে।

এদিকে আরাকান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মিয়ানমার জান্তার পক্ষে জনবল সংগ্রহে সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে। হাজার হাজার রোহিঙ্গা পুরুষকে জোরপূর্বক সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে। যারা কাউকে পাঠাতে পারেনি, তাদের অর্থ প্রদান করতে বলা হয়েছে।

ডব্লিউএফপি জানায়, রাখাইনের সব সম্প্রদায়ের মধ্যে চরম অর্থনৈতিক দুর্দশার লক্ষণ দেখা যাচ্ছে। পরিবারগুলো ঋণ বৃদ্ধি, ভিক্ষাবৃত্তি, পারিবারিক সহিংসতা, স্কুল ঝরে পড়া, সামাজিক উত্তেজনা এবং এমনকি মানব পাচারের মতো চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।

সংস্থাটি জানায়, তাদের তহবিলের চাহিদা পূরণে ব্যর্থতার দায় অনেক দাতা দেশের। তবে, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ইউএসএআইডির ৮৭% তহবিল হ্রাস করা নিশ্চিতভাবেই ডব্লিউএফপির এর সংকটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ডব্লিউএফপিতে প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়, যা বিশ্বব্যাপী সরকার থেকে প্রাপ্ত মোট অনুদানের প্রায় অর্ধেক।

তবে, গত নভেম্বরে জাতিসংঘ রাখাইনে “দুর্ভিক্ষের আশঙ্কা” বলে কঠোর সতর্কতা জারি করেছিল।

কিন্তু আজ, নয় মাস পরেও, বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের তহবিলের প্রয়োজন মেটাতে ব্যর্থ হওয়ায় পুনরায় আবেদন জানাতে হচ্ছে—এটি আন্তর্জাতিক সহায়তা খাতে ক্রমবর্ধমান অসংবেদনশীল পরিবেশেরই প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে।

Tags: জাতিসংঘদুর্ভিক্ষমিয়ানমাররাখাইন
Previous Post

আগামী নির্বাচন ঘিরে অনিশ্চয়তা নেই: বদিউল আলম মজুমদার

Next Post

‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে পুরো পশ্চিমবঙ্গ!

Next Post
দুটি শিল্পী নাচের দৃশ্যে, পটভূমিতে আলো ও স্ক্রিনের আলো জ্বলজ্বল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'ধূমকেতু' জ্বরে কাঁপছে পুরো পশ্চিমবঙ্গ!

নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা করছে সরকার ও দলের নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরের মধ্যে সরকারকে নির্বাচনি ফিল্ড তৈরি করতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT