বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার গুণগত উন্নয়নসহ জনগণের আশা পূরণে জাতিসংঘ পাশে থাকবে। বাংলাদেশে সফরের শেষ সময়ে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ।








