চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘকে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হবে: বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাইডেন জাতিসংঘে বক্তব্য দিচ্ছেন, পটভূমিতে সবুজ মার্বেল দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন: সার্বভৌমত্ব এবং মানবাধিকার রক্ষা করা হলো জাতিসংঘের সনদের মূল লক্ষ্য এবং জাতিসংঘকে অবশ্যই রাশিয়ার ‘নগ্ন আগ্রাসনের’ বিরুদ্ধে দাঁড়াতে হবে।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণকালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

বাইডেন বলেন: রাশিয়া চিন্তা করছে, বিশ্ব ক্লান্ত হয়ে উঠবে এবং তাদেরকে ইউক্রেনে নৃশংসতা চালানোর অনুমতি দেবে। কিন্তু আমি আপনাকে বা আপনাদেরকে জিজ্ঞাসা করি: আমরা যদি একজন আগ্রাসীকে খুশি করার জন্য জাতিসংঘের সনদের মূল নীতিগুলো পরিত্যাগ করি, তবে কোনো সদস্য রাষ্ট্র কি ‘নিজেদেরকে সুরক্ষিত’ হিসেবে আত্মবিশ্বাসী হতে পারবে? আমরা যদি ইউক্রেনকে ধ্বংস করতে দেই, তাহলে কোন জাতির স্বাধীনতা কি নিরাপদ?

বাইডেন বলেন: না। কোন জাতির স্বাধীনতা নিরাপদ নয়।

তিনি বলেন: এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাহসী জনগণের সাথে তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং তাদের স্বাধীনতা রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে।

এছাড়াও এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনকে একটি ‘অস্তিত্বগত হুমকি’ হিসেবে বিবেচনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের তালিকা করা, যুক্তরাষ্ট্র এবং চীনে তাপপ্রবাহ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে দাবানল, আফ্রিকার খরা এবং লিবিয়ার বন্যা এইগুলো একসাথে ইঙ্গিত করে যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা না কমালে বিশ্বের জন্য কী অপেক্ষা করছে!

তিনি বলেন: ‘মার্কিন প্রশাসন প্রথম দিন থেকেই এই সঙ্কটটিকে অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচনা করছে। এটি কেবল আমাদের জন্য নয়, সমগ্র মানবতার জন্য হুমকি।

Tags: বাইডেনরাশিয়া-ইউক্রেন ইস্যু
Previous Post

সৌদি আরবে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে প্রদর্শনী

Next Post

তেজগাঁওয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী ইমন জড়িত: ডিবি

Next Post
তেজগাঁওয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী ইমন জড়িত, ডিবি তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁওয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী ইমন জড়িত: ডিবি

প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব আণবিক সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব আণবিক সংস্থার মহাপরিচালকের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT