চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 18, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জাতিসংঘ মানবাধিকার সংস্থার লোগো, বিশ্ব মানবাধিকার দিবসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।

শুক্রবার ১৮ জুলাই বিকেলে এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ওএইচসিএইচআরের মধ্যে তিন বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এই মিশন স্থাপনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়’-এর বাংলাদেশ মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, দক্ষতা উন্নয়ন ও নীতিগত সহায়তার ক্ষেত্র আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ

চুক্তির আওতায় জাতিসংঘের মিশনটি সরকারি সংস্থা এবং সিভিল সোসাইটি সংগঠনগুলোর জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি দেশের আইনি কাঠামো মজবুতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকার পূরণে সহায়তা করবে।

সরকার জানিয়েছে, এই উদ্যোগ ২০২৪ সালে জুলাই–আগস্ট মাসে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশে জবাবদিহিতা ও সংস্কারের অঙ্গীকারের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে মিশন

সরকার এক বিবৃতিতে বলেছে, “বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের উপর দাঁড়ানো সমাজ। আমরা নাগরিকদের কাছ থেকে বারবার শুনেছি আন্তর্জাতিক কোনো সহযোগিতা যেন সেই মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করে।”

এই প্রসঙ্গে সরকার আরও জানায়, ওএইচসিএইচআর-এর মিশন কোনো সামাজিক এজেন্ডা প্রচার করবে না যা দেশের প্রচলিত আইন, সামাজিক বা সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। বরং এটি অতীতের মানবাধিকার লঙ্ঘনের দায় নিরূপণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থাকে গুরুত্ব দেবে।

স্বচ্ছতা ও অংশীদারিত্বের প্রতিশ্রুতি

ওএইচসিএইচআর নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশে সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতাকে পূর্ণ সম্মান জানিয়ে কার্যক্রম পরিচালনা করবে এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

সরকারও জানিয়ে দিয়েছে, দেশের স্বার্থের পরিপন্থী মনে হলে এই সমঝোতা থেকে যে কোনো সময় সরে আসার সার্বভৌম অধিকার সংরক্ষিত থাকবে।

‘ন্যায়ের ভিত্তিতে মানবাধিকার রক্ষা চাই’

সরকারের পক্ষ থেকে বলা হয়, “যদি পূর্ববর্তী শাসনামলে এই ধরনের একটি মিশন থাকত, যখন বিচারবহির্ভূত হত্যা, গুম এবং গণহত্যার মতো অপরাধ ঘটেছিল, তবে সেগুলোর তদন্ত, নথিভুক্তি ও বিচার সম্ভব হতো। তাই আজকের মানবাধিকার প্রতিশ্রুতি আদর্শ নয় এটি হতে হবে ন্যায়ের ভিত্তিতে।”

প্রাতিষ্ঠানিক উন্নয়নে একটি সুযোগ

এই অংশীদারিত্বকে সরকার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে। সরকারের ভাষ্য, “এই চুক্তি আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং জনগণের অধিকার সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে যা আমাদের আইন, মূল্যবোধ এবং জনগণের কাছে জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে।”

Tags: ওএইচসিএইচআরজাতিসংঘবাংলাদেশমানবাধিকার বিষয়ক হাইকমিশনার
Previous Post

পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করতে চাওয়াদের প্রতিহতে নির্বাচন প্রয়োজন: সাবেক আইজি

Next Post

দেশ রাজনৈতিক ব্যবস্থায় উত্তরণের বিকল্প নেই: শামীম হায়দার

Next Post
শামীম হায়দার দেশীয় রাজনৈতিক ব্যবস্থায় উত্তরণের বিকল্পের আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ রাজনৈতিক ব্যবস্থায় উত্তরণের বিকল্প নেই: শামীম হায়দার

বিমান উড়ে যাচ্ছে, বাংলাদেশের বিমান সংস্থার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT