চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজার নাগরিকদের মানবিক সহায়তা বন্ধে জাতিসংঘের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজা সংকটের মধ্যে ধ্বংসস্তূপের মধ্যে মানুষ উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার নাগরিকদের মানবিক সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ায় এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউনআরডব্লিউএ)। সংস্থাটি দেশগুলোকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএ এর কিছু কর্মী জড়িত ছিল বলে অভিযোগ তুলে ইসরায়েল। এরপরই যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ গাজায় তহবিল বন্ধের ঘোষণা দেয়। তহবিল স্থগিত করা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য।

ইউএনআরডব্লিউএ বলেছে, তারা এই অভিযোগের বিষয়ে তদন্ত করছে এবং ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে। সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজা উপত্যকার ২০ লক্ষেরও বেশি মানুষ বেঁচে থাকার জন্য এই তহবিলের ওপর নির্ভরশীল।

লাজারিনি বলেছেন, সামান্য কিছু কর্মীদের বিরুদ্ধে অভিযোগের প্রতিক্রিয়ায় এজেন্সির তহবিল স্থগিত করা খুবই মর্মাহত বিষয়।কিছু ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগের কারণে, বিশেষ করে এই অঞ্চলে যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং রাজনৈতিক সংকটের সময়ে এরকম কিছু করা হবে খুবই দায়িত্বজ্ঞানহীন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি এই খবরে আতঙ্কিত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একজন উপদেষ্টা মার্ক রেগেভ বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের (ইউএনআরডব্লিউএ) বেতনভোগী লোকজন জড়িত ছিল। তাদের একটি ইউনিয়ন আছে যা হামাস দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের কাছে এমন তথ্যও রয়েছে যে, ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলে কর্মরত শিক্ষকরা হামলাকে প্রকাশ্যে উদযাপন করেছেন। রেগেভ একজন ইসরায়েলি জিম্মির কথা উল্লেখ করে বলেছেন, মুক্তির পর ওই জিম্মি তাদের জানিয়েছেন যে, তাকে ইউএনআরডব্লিউএ এর জন্য কাজ করে এমন একজনের বাড়িতে রাখা হয়েছিল।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়া জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় পরিচালিত বৃহত্তম সংস্থাগুলোর একটি। এটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে থাকে। এর অধীনে প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি নাগরিক কাজ করে থাকে।

হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল আক্রমণ শুরু করার পর থেকে ইউএনআরডব্লিউএ গাজা জুড়ে লক্ষাধিক বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয় দিয়েছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইউএনআরডব্লিউএসহ জাতিসংঘের বিভিন্ন শাখাকে পক্ষপাতিত্ব এবং ইহুদি বিদ্বেষের জন্য অভিযুক্ত করে আসছে।

Tags: ইউএনআরডব্লিউএইসরায়েলগাজাজাতিসংঘফিলিস্তিনিহামাস
Previous Post

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষার্থীদের অবস্থান 

Next Post

শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেলজয়ী ড. ইউনূসের জামিন

Next Post
নোবেলজয়ী ড. ইউনূস শ্রম আইন লঙ্ঘন মামলায় জামিনের জন্য আদালতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেলজয়ী ড. ইউনূসের জামিন

অভিযুক্তদের সঙ্গে পুলিশ ও গার্মেন্টকর্মী, তদন্তের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অটো থেকে তুলে নিয়ে গার্মেন্টকর্মীকে দলবদ্ধ ধর্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT