চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 27, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে নিরাপত্তা বাহিনী ও অভিবাসীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রগুলোতে মৃত্যুর ঘটনা নিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসব কেন্দ্রে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৬ জুন) দেওয়া এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, এসব মৃত্যুর ঘটনায় পর্যাপ্ত স্বচ্ছতার অভাব রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, “আইন লঙ্ঘনের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে নিহতদের পরিবারের সত্য জানার অধিকার, ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই নিশ্চয়তাও নিশ্চিত করতে হবে।”

মানবাধিকার সংগঠন ও অভিবাসন আইনজীবীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসী আটককেন্দ্রগুলোতে পরিকল্পিত অবহেলা, অমানবিক পরিবেশ এবং নানা ধরনের নির্যাতনের কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

গণহারে অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন দ্রুত নতুন নতুন অভিবাসী আটককেন্দ্র স্থাপন করছে। এর মধ্যে কয়েকটি কেন্দ্র বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এদিকে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের আমলেই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)-এর দৈনিক গ্রেপ্তার ও আটক হার, চূড়ান্ত বহিষ্কার আদেশ বাস্তবায়নসহ সব সূচকে আগের যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় সর্বোচ্চ।

গত ৪ জুন লুইজিয়ানার একটি আটককেন্দ্রে জর্জিয়ার নাগরিক মামুকা আর্তমেলাদজের মৃত্যুর পর চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৯ জনে। এর তুলনায় গত বছর এই সংখ্যা ছিল ৩৩ এবং ২০২৪ সালে ছিল ১১।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, আইসি হেফাজতে মৃত্যুর হার এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর তা দ্বিগুণেরও বেশি বেড়েছে। সংস্থাটির মতে, এই হার বাইডেন প্রশাসনের সময়ের তুলনায় প্রায় চার গুণ এবং ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় আড়াই গুণেরও বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আটক অবস্থায় মারা যাওয়া ৫২ জনের বয়স ছিল ১৯ থেকে ৭৫ বছরের মধ্যে এবং তারা ২০টি ভিন্ন দেশের নাগরিক।

ভলকার তুর্ক তার বিবৃতিতে আটককেন্দ্রগুলোতে উদ্বেগজনক মাত্রায় বলপ্রয়োগের অভিযোগ থাকার কথাও উল্লেখ করেন। তিনি জানান, ২০২৬ সালে নথিভুক্ত পাঁচটি মৃত্যুকে আত্মহত্যা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘ সময় একাকী বন্দিত্বে (সোলিটারি কনফাইনমেন্ট) রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাতিসংঘের মতে, ১৫ দিনের বেশি সময় একাকী বন্দিত্বে রাখা নির্যাতনের একটি রূপ হিসেবে বিবেচিত হয় এবং এতে আত্মহত্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ভলকার তুর্ক বলেন, এসব কারণ আটক ব্যক্তিদের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে এবং আইসি হেফাজতে ঘটে যাওয়া কয়েকটি মৃত্যু প্রতিরোধ করা সম্ভব ছিল কি না সেই প্রশ্নও গুরুত্বের সঙ্গে সামনে আনছে।

Tags: জাতিসংঘজাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারভলকার তুর্কযুক্তরাষ্ট্র
Previous Post

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

Next Post

ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

Next Post
ভূমিকম্পের পর ভেনেজুয়েলার ধ্বংসস্তূপের দৃশ্য, মানুষ উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

ইরানের পতাকা উড়িয়ে দিচ্ছেন একজন ব্যক্তি, পেছনে ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT