এখন থেকে কোনো এজেন্সি ছাড়া সরাসরি অনলাইন আবেদন করেই ওমরাহ ভিসা পাবেন বাংলাদেশীরা। সংবাদ সম্মেলনে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, ওমরাহ ভিসায় পুরো সৌদি আরবে বেড়াতে পারবেন। আর সৌদির সরকারি এয়ারলাইন্সের টিকিট কাটলে পাওয়া যাবে চারদিনের অন এরাইভাল ভিসা কিংবা ট্রানজিট সুবিধা।







