চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা আসছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ১৬ ও ১৭ নভেম্বর বাংলাদেশ সফর করবেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

হাসান বলেন, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জুলাইয়ে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (এফসিডিও) ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

ক্যাথরিন ওয়েস্ট ২০২৪ সালের ৯ জুলাই পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসে সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

ক্যাথরিন চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে সরাসরি যুক্তরাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয়াদি তত্ত্বাবধান করেন।

তিনি ভারত মহাসাগর অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষ করে রপ্তানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি এবং প্রযুক্তির সম্প্রসারণ ও ব্যবহার সম্পর্কে নজরদারির দায়িত্বও তার।

২০১৫ সাল থেকে তিনি হার্নসে ও ফ্রিয়ার্ন বার্নেট আসন থেকে লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tags: যুক্তরাজ্য-বাংলাদেশ
Previous Post

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

Next Post

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা দেশের বাইরে থেকে ফিরে আসছেন, হাসিমুখে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT