চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 পূর্বাহ্ন 06, জুন 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপে ওয়েলসের ঐতিহাসিক জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্ডিফ সিটি স্টেডিয়ামে গ্যারেথ বেল ম্যাচের ৩৪ মিনিটে নিলেন ফ্রি কিক। ডি-বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে নেয়া শট হেডে বিপদমুক্ত করতে চেয়েছিলেন আন্দ্রেই  ইয়ারমোলেনকো। তবে ইউক্রেনের অধিনায়ক বল নিজেদের জালেই জড়িয়ে দেন। আর তাতেই ১-০ গোলে জিতে দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপ ফুটবলে খেলার টিকিট পেল ওয়েলস।

১৯৫৮ সালে সুইডেনে আয়োজিত বিশ্বকাপে ১৬টি দেশ অংশ নেয়। প্রথম অংশ নিয়েই ওয়েলস কোয়ার্টার ফাইনালে উঠেছিল। শেষ আটে ১৭ বর্ষী পেলের গোলে ওই আসরের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে দলটি হারে।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ওয়েলস গ্রুপ ‘বি’ তে পড়েছে। গ্রুপসঙ্গী হিসেবে তারা ইরান, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে পাচ্ছে।

রোববার রাতে হওয়া ম্যাচে ওয়েলসের জয়ের মূল নায়ক গোলরক্ষক ওয়েন হেনেসি। ইংলিশ ক্লাব বার্নলির ৩৫ বর্ষী এই ফুটবলার প্রতিপক্ষের ৯টি শট প্রতিহত করে জাল অক্ষত রাখেন।

ম্যাচের ৬৮ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি ইউক্রেন। ২২টি শট নিয়েছিল প্লে-অফের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা দেখা দলটি। লক্ষ্য বরাবর রেখেছিল ৯টি শট। অপরদিকে ওয়েলস ১০টি শটের ভেতর লক্ষ্য বরাবর তিনটি রাখতে পেরেছিল।

৪০ মিনিটের মাথায় ইউক্রেন গোল শোধের সুযোগ পাওয়ার কাছাকাছি গিয়েছিল। ইয়ারমোলেঙ্কোকে ফাউল করেছিলেন জো অ্যালেন। যদিও ভিএআরে পেনাল্টির আবেদন বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য একের পর এক আক্রমণ করতে থাকে ইউক্রেন। তবে গোলবারের নিচে হেনেসি ছিলেন অপ্রতিরোধ্য। এর মাঝেই ৭৫ মিনিটে গ্যারেথ বেলের বাঁ পায়ের জোরালো শট জর্জি বুশচান দুর্দান্তভাবে ঠেকিয়ে দিলে ব্যবধান দ্বিগুণ হয়নি। তবে লিড ধরে রেখে ম্যাচ শেষ করায় বিশ্বকাপে যাওয়ার উদযাপনে মাঠে ওয়েলস।

ম্যাচ শেষে সদ্য রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা ওয়েলস তারকা গ্যারেথ বেল বলেন, ‘ওয়েলসের ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে বড় ফলাফল। আমরা বিশ্বকাপে যাচ্ছি!’

‘কতটা স্বপ্ন যে ছিল। আমি এখানে আসার পর থেকে আমরা এটির (বিশ্বকাপে খেলা) নিয়ে কাজ করে গিয়েছি। এটা সবকিছু বুঝিয়ে দিচ্ছে।  শব্দগুলো এই মুহূর্তে আমরা কেমন অনুভব করছি, তা বর্ণনা করে বোঝানো যাবে না।’

এখনই অবসর নিয়ে আলোচনা করতে নারাজ বেল। সম্ভাব্য অবসরের পরিকল্পনা স্থগিত রাখা হবে কি না- এমন প্রশ্নে ৩২ বর্ষী ফুটবলারের জবাব, ‘সম্ভবত অল্প একটু সময়ের জন্য!’

Tags: ইউক্রেনওয়েলসকাতার বিশ্বকাপ বাছাইকাতার বিশ্বকাপ-2022লিড স্পোর্টস
Previous Post

শরীরে ত কিছুই নাই! ওর আর কী পোস্টমর্টেম করবে!

Next Post

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

Next Post
রোনালদো গোল করে উদযাপন করছেন, পর্তুগাল বড় জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

সীতাকুণ্ডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ধ্বংসপ্রাপ্ত কন্টেইনার. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডের আগুন ৩৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, নিহত ৪৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT