চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের মতো সুরক্ষা চায় ইউক্রেন: জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 17, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যে সক্রিয় ভূমিকা পালন করছে, তার ভগ্নাংশও ইউক্রেনের ক্ষেত্রে দেখা গেলে রাশিয়ার হামলা থেকে সুরক্ষা অনেক মজবুত হবে বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ ১৭ এপ্রিল বুধবার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, অস্ত্র, গোলাবারুদ ও এয়ার ডিফেন্স সিস্টেমের অভাবের কারণে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়ছে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির দেশের সামরিক নেতৃবৃন্দ।

এই পরিস্থিতিতে জেলেনস্কি মরিয়া হয়ে ন্যাটো-ইউক্রেন পরিষদের বৈঠক ডাকতে চাচ্ছেন। ইউক্রেনের আকাশসীমার আরও সুরক্ষা নিশ্চিত করতে সহযোগীদের কাছ থেকে তিনি বাড়তি ক্ষেপণাস্ত্র ও এয়ার ডিফেন্স ব্যবস্থা চাইছেন। গত সপ্তাহের শেষে ইসরায়েলের ওপর ইরানের বিশাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা যেভাবে মোকাবেলা করা হয়েছিল, ইউক্রেনের আকাশেও সে রকম নিরাপত্তার ছাতা মেলে ধরতে চান জেলেনস্কি।

জেলেনস্কি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের ভূমিকার প্রশংসা করেন। চীন সফরের সময়ে শলৎস যেভাবে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আলোচনায় ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিয়েছেন, ইউক্রেনর প্রেসিডেন্ট সেই উদ্যোগকে ভালো চোখে দেখছেন।

জেলেনস্কি বলেন, চীন সত্যি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। উল্লেখ্য, আগামী জুন মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন সংক্রান্ত শান্তি সম্মেলনে চীনের অংশগ্রহণকে ঘিরে আশা দেখছেন ইউক্রেনের নেতৃত্ব৷ তবে চীনের নিজস্ব শান্তির উদ্যোগ সম্পর্কে সংশয় থেকে যাচ্ছে।

Tags: ইউক্রেনইসরায়েলজেলেনস্কি
Previous Post

কিছু জেলায় তাপদাহ কমতে পারে

Next Post

‘লরেন্স বিষ্ণোইকে শেষ করবো,’ সালমানকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

Next Post
সালমান খান ও মুখ্যমন্ত্রীর সঙ্গে লরেন্স বিষ্ণোইকে শেষ করার আশ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

'লরেন্স বিষ্ণোইকে শেষ করবো,' সালমানকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন: বাংলাদেশের সংবাদ, বিনোদন ও খেলাধুলার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

যার হাতে তৈরি ঈদ সিনেমার আকর্ষণীয় সব পোস্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT