চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হচ্ছে ইউক্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 15, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইউক্রেনের পতাকা ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা পাশে দাঁড়িয়ে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

খুব দ্রুত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ দেওয়া হবে ইউক্রেন এবং মলডোভাকে। রাশিয়ার ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকেই ইইউ এই সিদ্ধান্ত নিতে চাইলেও বাদ সাধে হাঙ্গেরি। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্তের আগে অবশেষে রাজি হয়েছে হাঙ্গেরি।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল ১৪ ডিসেম্বর স্থানীয় সময় বৃহস্পতিবারের বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত গ্রহণের সময় এবার ভেটো দেয়নি হাঙ্গেরি। তবে এই বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া খুব সহজ ছিল না। হাঙ্গেরি শেষপর্যন্ত অভিমত পরিবর্তন করে কি না, তা নিয়ে যথেষ্ট আশঙ্কা ছিল।

ইউরোপীয় ইউনিয়নের সাথে ইউক্রেনের যুক্ত হওয়ার সংবাদ প্রকাশ্যে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এক্স (টুইটার) পোস্টে লিখেছেন, এ এক ঐতিহাসিক জয়ের মুহূর্ত। এই জয় কেবল ইউক্রেনের নয়, সামগ্রিকভাবে ইইউ-র। এই জয় আমাদের আরও বেশি উজ্জীবিত এবং শক্তিশালী করবে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান জানিয়ে দিয়েছিলেন, তার দেশে ইউক্রেনের সঙ্গে কোনোরকম সংলাপ শুরু করতে চায় না। ২৭ দেশের মধ্যে একমাত্র হাঙ্গেরি এই অভিমত জানায়। তার বক্তব্য, ২০২২ সালের জুন মাসে ইউরোপীয় কমিশন ইইউ-তে যোগ দেওয়ার জন্য যে শর্ত রেখেছিল, ইউক্রেন এখনো তা পূরণ করতে পারেনি। ইউক্রেনে দুর্নীতি এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের উদাহরণও দেন তিনি।

ইইউ  ইউক্রেনের জন্য যে অতিরিক্ত ৫০ বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা হয়েছে, তারও বিরোধিতা করেন ওরবান। তিনি জানান, এই বাজেট ইইউ সাধারণ বাজেটের বাইরে গিয়ে তৈরি করছে বলেই তিনি মনে করছেন। যদিও এর প্রায় ৯ ঘণ্টা পর ইইউ কর্মকর্তারা জানান, ইউক্রেনকে ইইউ-র অংশ করতে সম্মত হয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।

কূটনীতিকেরা জানিয়েছেন, জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস ইউক্রেনের প্রসঙ্গ তোলার পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। বাকি ২৬ দেশ ইউক্রেনের পক্ষে ভোট দেয়। যেহেতু হাঙ্গেরি ভেটো প্রয়োগ করেনি, তাই ইউক্রেনের সংযুক্তিতে আর কোন বাধা থাকেনি।

Tags: ইইউইউক্রেনইউরোপীয় ইউনিয়বেলজিয়ামব্রাসেলসহাঙ্গেরি
Previous Post

দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন প্রদান করবে ব্র্যাক ব্যাংক

Next Post

বিনামূল্যে ওষুধ ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন

Next Post
জনসমাগমে মানুষজন, ধর্মীয় নেতা ও মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে ওষুধ ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনা আন্তর্জাতিক পর্যায়ে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরেও হয়েছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT