চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনের রাজধানী কিয়েভ-এ একটি ধ্বংসস্তুপ

ইউক্রেনের রাজধানী কিয়েভ-এ একটি ধ্বংসস্তুপ

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সামরিক ব্যয় মেটাতে নতুন আয়ের উৎস খুঁজছে কিয়েভ। এরই অংশ হিসেবে দেশটি পর্নোগ্রাফিকে আইনি কাঠামোর আওতায় এনে বিপুল পরিমাণ কর আদায়ের পরিকল্পনা করছে ইউক্রেন সরকার।

আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের পার্লামেন্টের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ জেলেজনিয়াকের সমর্থিত একটি বিলে যুক্তি দেওয়া হয়েছে, এই খাতকে বৈধ অর্থনীতিতে যুক্ত করা গেলে প্রায় আড়াই কোটি ডলার সমপরিমাণ কর রাজস্ব আয় হতে পারে। এই অর্থ দিয়ে যুদ্ধক্ষেত্রের জন্য অন্তত ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব হবে বলে তিনি ধারণা করছেন।

বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ বা বিতরণ সম্পূর্ণ বেআইনি এবং এর শাস্তি হিসেবে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

আইন বহির্ভূত হওয়া সত্ত্বেও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের সহায়তায় পর্নোগ্রাফি পর্দার আড়ালে প্রসারিত হয়েছে।

প্রসিকিউটর জেনারেলের কার্যালয় সম্প্রতি তিনটি অঞ্চলে এমন ঘটনা উন্মোচন করেছে যেখানে কর্মকর্তারা ২০ হাজার ডলার পর্যন্ত ঘুষ নিয়েছেন।

ইউক্রেনের কর কর্তৃপক্ষ সম্প্রতি প্রাপ্তবয়স্ক কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ নিয়েছে। কিন্তু যারা নিজেদের আয় ঘোষণা করছেন, তারা উল্টো পর্নোগ্রাফি আইনের আওতায় অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছেন।

ইউক্রেনের অর্থনীতিবিদ জেলেজনিয়াক একে একটি হাস্যকর ও করুণ পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, নারীরা কর না দিলে ফৌজদারি মামলার মুখে পড়েন, আবার কর দিলে পর্নোগ্রাফি আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হন।

ফিনিক্স ইন্টারন্যাশনাল এর তথ্যমতে, ২০২৩ সালে জনপ্রিয় ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশনভিত্তিক সেবা ‘অনলিফ্যানস’ প্ল্যাটফর্ম ব্যবহার করে ৭ হাজার ৯০০ জন ইউক্রেনীয় নাগরিক ১৩ কোটিরও বেশি ডলার আয় করেছেন। কিন্তু আয় ঘোষণার কারণে অনেককে কর ফাঁকি এবং অবৈধ কনটেন্ট তৈরির অভিযোগে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

শ্বেতলানা দভোর্নিকোভা নামের এক কনটেন্ট নির্মাতা জানান, ‘একদিন সকালে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ, হার্ডড্রাইভ এবং নগদ ২০ হাজার ডলার জব্দ করে। পুলিশ তাকে ঘুষ দিয়ে মামলাটি ধামাচাপা দেওয়ার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন।’

এই আইনি অনিশ্চয়তা ও হয়রানির কারণে শ্বেতলানা দভোর্নিকোভাসহ বেশ কয়েকজন পর্নোগ্রাফি কনটেন্ট নির্মাতা বাধ্য হয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমিয়েছেন।

শতাধিক পর্নোগ্রাফি কনটেন্ট নির্মাতার আইনজীবী লেসিয়া মিখালেঙ্কো জানান, ‘যুদ্ধকালীন সময়ে এসব ভিত্তিহীন অপরাধের পেছনে সময় দেওয়া সরকারের সম্পদের অপচয় মাত্র।’

নিজেকে ‘সচেতন করদাতা’ হিসেবে উল্লেখ করে ভর্নিকোভা যুক্তি দেন, প্রায় ৯ লাখ ডলার কর দেওয়ার পর তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয় সরকারের। তিনি দাবি করেন, এই পরিমাণ অর্থ ‘রণাঙ্গনে শত শত রুশ সেনাকে হত্যার’ সমতুল্য।

ভর্নিকোভার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ার পর তিনি একটি পিটিশন দাখিল করেন, যা পরবর্তীতে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির ওয়েবসাইটে প্রকাশিত হয়।

মাত্র এক সপ্তাহের মধ্যে পিটিশনটিতে ২৫ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, পার্লামেন্ট জেলেজনিয়াকের প্রস্তাবটি বিবেচনা করবে।

গত জুলাই মাসে ইউক্রেনের পার্লামেন্টে বিলটি প্রথম ধাপে পাস হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Tags: পর্নোগ্রাফিরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

সামাজিক প্রতিরোধ গড়ে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সিটি কপোরেশনের আহ্বান

Next Post

আদালতের আদেশ না মেনে নারীকে বাংলাদেশে পাঠানো, ক্ষতিপূরণ দেবে আসাম

Next Post
ছবি: সংগৃহীত

আদালতের আদেশ না মেনে নারীকে বাংলাদেশে পাঠানো, ক্ষতিপূরণ দেবে আসাম

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT