চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় শান্তিচুক্তির প্রাথমিক আলোচনায় খুশি ইউক্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 13, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জেদ্দায় শান্তিচুক্তির প্রাথমিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বল এখন রাশিয়ার কোর্টে।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রকাশ্য বিতর্ক হলেও সৌদি আরবের আলোচনায় তার প্রভাব পড়েনি। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই জানিয়েছেন জেলেনস্কি।

৩০ দিনের সংঘর্ষ-বিরতি

জেদ্দায় আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল ৩০ দিনের সংঘর্ষ-বিরতি চুক্তি। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া যদি এই প্রস্তাব মেনে নেয়, তাহলে তাদেরও মানতে অসুবিধা নেই। তবে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য দিতে হবে। যুক্তরাষ্ট্র সেই শর্তে রাজি হয়েছে বলেই জানিয়েছেন জেলেনস্কি। এদিন এক ভিডিও বার্তায় চুক্তির বিস্তারিত তথ্য তিনি দিয়েছেন।

জেলেনস্কির কথায়, এদিনের আলোচনায় অ্যামেরিকা একটি প্রস্তাব দিয়েছে। শুধু কৃষ্ণ সাগরে নয়, কেবলমাত্র মিসাইল, ড্রোন বা বোমার ব্যবহার বন্ধ নয়, তারা চায় ৩০ দিনের সম্পূর্ণ সংঘর্ষ-বিরতি। আমাদের এতে কোনো আপত্তি নেই। যদি রাশিয়া প্রস্তাবে সম্মত হয়, আমরাও এই প্রস্তাব মানতে প্রস্তুত।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আলোচনা দলের সদস্য। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, অ্যামেরিকার শর্ত মেনে নেয়ার অর্থ এই নয় যে, সংঘর্ষ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এটি শান্তির পথে প্রথম পদক্ষেপ। সকলে দেখুক কারা সেই রাস্তায় প্রথম পা ফেলল।

ইউক্রেনের পার্লামেন্টে জেলেনস্কির বিরোধীপক্ষও সরকারের অবস্থানকে সমর্থন করেছে। তাদের বক্তব্য, অ্যামেরিকা এবং ট্রাম্পের সঙ্গে সমস্ত কূটনৈতিক আলোচনার রাস্তা খোলা থাকা জরুরি।

এদিকে আশ্চর্যজনকভাবে এই আলোচনা থেকে বাদ রাখা হয়েছে ইউরোপীয় দেশগুলোকে। যা নিয়ে ইউরোপের কূটনৈতিক মহলে রীতিমতো আলোড়ন শুরু হয়েছে।

ইউক্রেনের থিংকট্যাংক নিউ ইউরোপ সেন্টারের ডিরেক্টর অ্যালিয়োনা গেটমানচুক। ডিডাব্লিউকে তিনি জানিয়েছেন, জেদ্দায় দুইটি স্পষ্ট অস্ত্র নিয়ে পৌঁছেছিল ইউক্রেনের প্রতিনিধি দল। এক, এই যুদ্ধ তারা শুরু করেনি, রাশিয়া শুরু করেছে এবং রাশিয়া শান্তির পক্ষে নয়, এই কথাটি স্পষ্ট করা। দ্বিতীয়ত, বল রাশিয়ার কোর্টে ঠেলে দেওয়া। দুটি বিষয়েই ইউক্রেন সফল হয়েছে বলে তিনি মনে করেন।

বস্তুত, ইউক্রেনের বিশেষজ্ঞেরা মনে করছেন, ইউক্রেন যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে এই আলোচনা থেকে। মার্কিন সামরিক সাহায্য দেয়ার শর্ত মানতে হয়েছে।

রাশিয়া কী করবে

বিশেষজ্ঞদের একাংশের ধারণা, রাশিয়া প্রাথমিকভাবে সংঘর্ষ-বিরতির প্রস্তাব মানতে বাধ্য হবে। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের আলোচনা যতটা সদর্থক হয়েছে, রাশিয়া সেখান থেকে পিছিয়ে আসতে পারবে না। কিন্তু আশঙ্কা হলো, রাশিয়া ইউক্রেনের যে জমি ইতিমধ্যেই দখল করে বসে আছে, সে জমি তারা ছাড়তে চাইবে না। তারা চাইবে স্থিতাবস্থা। অর্থাৎ, এখন যার অবস্থান যেখানে সে সেখানেই থাকবে, এমন একটি প্রস্তাব রাশিয়ার কাছ থেকে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

Tags: ইউক্রেনরাশিয়াশান্তিচুক্তি
Previous Post

ঈদের সামনে শ্রমিকদের রাস্তায় না নামতে পুলিশের অনুরোধ

Next Post

শিল্পপতি সৈয়দ মনজুর এলাহীর প্রথম জানাজা অনুষ্ঠিত

Next Post
শিল্পপতি সৈয়দ মনজুর এলাহীর প্রথম জানাজা অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পপতি সৈয়দ মনজুর এলাহীর প্রথম জানাজা অনুষ্ঠিত

সেনা সদস্যরা সশস্ত্র বাহিনী গাড়িতে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT