চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের আভদিভকা রাশিয়ার দখলে, সৈন্যদেরকে পুতিনের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উক্রেনের আভদিভকা শহরে রাশিয়ার সৈন্যরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সেনা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত পূর্বাঞ্চলীয় বিধ্বস্ত শহর আভদিভকা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। এতে শহরটি রুশ বাহিনীর দখলে চলে গেছে। আর এটিকে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ উল্লেখ করে সৈন্যদের স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার ১৮ ফেব্রুয়ারি আরব নিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাসের যুদ্ধে আভদিভকা শহর প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত। এটি পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ দোনেত্স্ক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।

প্রতিবেদনে বলা হয়, শনিবার কিয়েভের বাহিনী দ্রুত প্রত্যাহারের পর পূর্ব ইউক্রেনের শহর আভদিভকাকে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ হিসেবে তার সেনাবাহিনীর দখলকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত মে মাসে বাখমুত দখলের পর থেকে শহরটি দখন করা রাশিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের সামরিক ও যোদ্ধাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিজয়ের এবং সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আভদিভকা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘শক্তিশালী প্রতিরক্ষামূলক কেন্দ্র’ ছিল। এটির দখল ফ্রন্ট লাইনকে দোনেত্স্ক থেকে দূরে সরিয়ে দেবে। এছাড়াও এই দখলের পর রুশ ঘাঁটিতে গোলাগুলি চালানোর ক্ষমতা কমতে থাকবে ইউক্রেনের।

প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ক্রেমলিনে এক বৈঠকে পুতিনকে শহর দখলের বিষয়টি অবহিত করেন। তখন তিনি এমন বিজয়ের জন্য সৈন্য এবং যুদ্ধাদের অভিনন্দন জানান।

প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী গত অক্টোবরে দোনেত্স্ক শহরের প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই আভদিভকাকে দখলের জন্য একটি তীব্র আক্রমণ শুরু করে। আর এই আক্রমণে শহর ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়। ধারণা করা হচ্ছে, গত দু’বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ আক্রমণ ছিল।

Tags: রাশিয়া-ইউক্রেনরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

‘বিএনপি বলেছিল সরকার পালানোর পথ পাবে না, এখন তারাই পালিয়ে গেছে’

Next Post

অশ্বিন ফিরে এসেছেন, নেমেই বল করতে পারবেন

Next Post
অশ্বিনের ফিরে আসার উদযাপন, ক্রিকেট মাঠে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্বিন ফিরে এসেছেন, নেমেই বল করতে পারবেন

ঢাকা মেট্রো (উত্তর) পুলিশ তদন্ত দলের ছবি, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া উপ-সচিবের ফাঁদে বহু মাদ্রাসা শিক্ষক, ৪ কোটি টাকা প্রতারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT