চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইউক্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 24, মার্চ 2025
in আন্তর্জাতিক
A A
দগ্ধ ভবনের ক্ষতিগ্রস্ত অংশ, ভাঙা জানালা ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছে বৈঠক। ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেন লক্ষ্য করে এখনো লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া।

সোমবার (২৪ মার্চ) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, রোববার পশ্চিমা দেশগুলোর কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সকলে এবার যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার উপর চাপ সৃষ্টি করুক।

জেলেনস্কির দাবি, কিয়েভ লক্ষ্য করে রোববার রাতভর অন্তত ১৫০টি ড্রোন পাঠিয়েছে রাশিয়া। বেশ কিছু ড্রোন ধ্বংস করা গেলেও কয়েকটি ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছে। যার জেরে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।

সমাজ মাধ্যমে জেলেনস্কি লিখেছেন, নতুন করে রাশিয়ার উপর চাপ তৈরি করার সময় এসেছে। ইউক্রেনে এভাবে আক্রমণ চালানো তাদের বন্ধ করতে হবে। তাহলেই একমাত্র এই যুদ্ধ শেষ করা সম্ভব।

উল্লেখ্য, রোববারেই সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের শান্তি আলোচনা শুরু হয়েছে। সাময়িক সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

রোববারের বৈঠকের পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী। বৈঠকে এনার্জি নিয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্যে, রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাদা করে বৈঠক হওয়ার কথা।

রোববারের বৈঠকের আগে জেলেনস্কি সমাজ মাধ্যমে লিখেছিলেন, এই সপ্তাহে এক হাজার ৫৮০টি গাইডেড বোমা, এক হাজার ১০০টি ড্রোন, ১৫টি মিসাইল ইউক্রেন লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। উল্লেখ্যযোগ্য বিষয় হলো, এর মধ্যে এক লাখ দুই হাজার বিদেশি সরঞ্জাম ব্যবহারের প্রমাণ মিলেছে।

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া যে অস্ত্র নিয়ে আক্রমণ চালাচ্ছে, তা তৈরির সরঞ্জাম রাশিয়ার বাইরে থেকে আসছে, এমন প্রমাণ মিলেছে। সুতরাং, রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা পশ্চিমা দেশগুলো মোতায়েন করেছে, তা আরো পোক্ত করা দরকার।

রাশিয়ার অবস্থান
রাশিয়া অবশ্য দ্রুত সমাধানসূত্র দেখা যাবে বলে মনে করছে না। তারা জানায়, আলোচনা কেবলমাত্র শুরু হয়েছে। এখনো অনেক কঠিন দর কষাকষি বাকি। ফলে দ্রুত কোনো সমাধানে পৌঁছানো যাবে বলে তারা মনে করছে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সবচেয়ে বড় বিষয় হলো ২০২২ সালে কৃষ্ণ সাগরের বাণিজ্য চুক্তির পুনর্নবিকরণ।

উল্লেখ্য, ২০২২ সালে ওই চুক্তি হওয়ার ফলে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য আফ্রিকা এবং ইউরোপে নির্বিঘ্নে পৌঁছাতে পেরেছিল।

যুক্তরাষ্ট্রের অবস্থান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী। তার প্রতিনিধি স্টিভ উইটকফ জানিয়েছেন, আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে সংঘর্ষ-বিরতি চুক্তি হওয়া সম্ভব বলেই তিনি মনে করেন।

ফক্স নিউজকে উইটকফ জানান, সোমবারের আলোচনায় কৃষ্ণ সাগর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ, কৃষ্ণ সাগরে কোনোরকম লড়াই হবে না। এই চুক্তি ঠিক মতো হলে সামগ্রিক সংঘর্ষ-বিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে।

Previous Post

সরাসরি: হাসপাতালে তামিম ইকবাল, সবশেষ যা জানা গেল

Next Post

দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের, পরানো হয়েছে রিং

Next Post
তামিম ইকবাল রিং পরানো অবস্থায়, হৃদরোগের চিকিৎসা শেষে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের, পরানো হয়েছে রিং

গভর্নর নতুন নোটের বিষয়ে আলোচনা করছেন, বৈঠক চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে নতুন নোট নিয়ে যা জানালেন গভর্নর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT