চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া-টেকনাফে আগ্নেয়াস্ত্র-ইয়াবা-গুলিসহ গ্রেপ্তার ৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 16, আগস্ট 2023
in কক্সবাজার, জনপদ
A A
অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার ৭ ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ কেন্দ্রিক ডাকাতি, অপহরণ, মানবপাচার, মাদক পাচার, ধর্ষণসহ নানা অপরাধে জড়িত সন্ত্রাসী বাহিনী প্রধান রাসেলসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় বাহিনীর আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ অপরাধ সংঘটনের কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলীর গহীন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ বুধবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেপ্তাররা হলেন— উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ রাসেল (৩২), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার দুদু মিয়ার ছেলে মো. ছলিম (৩৮), একই এলাকার কবির আহমদের ছেলে নুরুল আমিন (৪২), নুরুল আমিনের ছেলে কায়সার উদ্দিন (২০), মৃত দিল মোহাম্মদের ছেলে মো. সাদেক হোসেন (৩০), টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাহাব উদ্দিন (২৫) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার আবদুর শরিফের ছেলে নুরুল হাকিম (৪০)।

অভিযানস্থল থেকে দেশীয় তৈরি ৬টি লম্বা বন্দুক, ২টি কাটা বন্দুক, ১২টি কার্তুজ, ৭টি রাইফেলের গুলি ও ১টি গুলির খালি খোসা, ১টি রামদা, ২০ হাজার ইয়াবা এবং ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রাসেলের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, মাদক, মারামারি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ১৫টির অধিক মামলা, মো. ছলিমের বিরুদ্ধে ৩টি, নুরুল আমিনের বিরুদ্ধে ৫টি, সাদেক হোসেনের বিরুদ্ধে ৬টি, সাহাব উদ্দিনের বিরুদ্ধে ৩টি এবং নুরুল হাকিমের বিরুদ্ধে ৩ টির অধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, রাসেল সশস্ত্র একটি বাহিনী করে নানা অপরাধের সাথে সংযুক্ত রয়েছে। ইতিমধ্যে রাসেল বাহিনীর সদস্যরা র‌্যাব, পুলিশ, বন বিভাগসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও গুলি বর্ষণ করেছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব গহীন পাহাড়ি এলাকায় তাদের আস্তানায় অভিযান চালায়। এসময় ৭ জনকে গ্রেপ্তার করে অস্ত্র, ইয়াবাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে তার আস্তানা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Tags: র‌্যাব-১৫
Previous Post

সাঈদীর গায়েবানা জানাযা নিয়ে সংঘর্ষ: ৫ মামলায় আসামি সাড়ে ছয় হাজার

Next Post

আইস্ক্রিনে একসাথে আসছে পূর্ণাঙ্গ পুনর্জন্ম-ডিরেক্টরস কাট

Next Post
নির্দেশকের কাটা ছবি, এনআইডি সার্ভার বন্ধের কারণ জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে একসাথে আসছে পূর্ণাঙ্গ পুনর্জন্ম-ডিরেক্টরস কাট

প্রাণঘাতী কীটনাশকের বিজ্ঞাপন, বিষাক্ত গ্যাস ও স্প্রে বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে প্রাণঘাতী কীটনাশকের চটকদার বিজ্ঞাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT