চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী নিতে আগ্রহী যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 13, জানুয়ারি 2026
in শিক্ষা
A A

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই) এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াতে চায় বিশ্ববিদ্যালয়টি।

আজ (১৩ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বাসস জানিয়েছে, সোমবার যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের পোর্টসমাউথ সফরকালে এই আগ্রহের কথা জানানো হয়। ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনার জানান, প্রস্তাবটি ২০২৪ সালের নভেম্বর মাসে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। উভয় পক্ষ যৌথ একাডেমিক কর্মসূচি, সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ও একাডেমির সঙ্গে সমন্বয়ে বিশেষায়িত কোর্স চালুসহ সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে পারে। এতে সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বাড়বে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস-চ্যান্সেলর ক্রিস চ্যাং বলেন, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ নিয়মিতভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানায়। এখানে ব্যবসা, মানবিক শাখা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশলসহ নানা বিষয়ে বিস্তৃত কর্মসূচি রয়েছে। আর্থিক চাপ কমাতে বিশ্ববিদ্যালয়টি বৃত্তি প্রদান করে। পাশাপাশি ভিসা-সংক্রান্ত দিকনির্দেশনাসহ একাডেমিক ও প্রশাসনিক সব বিষয়ে সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়সহ পুরো শহরেই বন্ধুভাবাপূর্ণ ও উষ্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

এসময় ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ বাংলাদেশ সরকারের কাছে ‘ব্লু বাংলাদেশ চেয়ার’ প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। এর মাধ্যমে বাংলাদেশের ব্লু গভর্ন্যান্স বিষয়ে গবেষণা, উন্নয়ন ও জ্ঞান বিনিময় সহজ হবে বলে উল্লেখ করা হয়।

Tags: যুক্তরাজ্যশিক্ষার্থী
Previous Post

শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার দুদকের মামলার রায় ২ ফেব্রুয়ারি

Next Post

আগামীর সংসদে কোন সন্ত্রাসীর জায়গা হবে না: সালাহউদ্দিন আহমদ 

Next Post
ছবি: কক্সবাজার প্রতিনিধি

আগামীর সংসদে কোন সন্ত্রাসীর জায়গা হবে না: সালাহউদ্দিন আহমদ 

আইস নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT