চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্য-ইউক্রেনের একশ বছরের চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 17, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্য ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন ও তার মিত্রদের সঙ্গে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা বলেছেন স্টারমার। এছাড়া একশ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণাও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেন স্টারমার। এ সময় একশ বছরের অংশীদারিত্ব চুক্তি সই করেন দুই নেতা। এর মাধ্যমে কিয়েভকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম ইউক্রেন সফর। এই সফরে দুই দেশের মধ্যে ‘আগের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে এর প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ইউক্রেনের সাথে রাশিয়ার প্রায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে স্টারমার বলেছেন, যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।

জেলেনেস্কি সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে হাল ছেড়ে না দিয়ে ইউক্রেনের প্রতি দীর্ঘ মেয়াদী সামরিক সহায়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবারের এই চুক্তিকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে প্রশংসা করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম বড় সামরিক সমর্থক হিসেবে কাজ করে আসছে।

Tags: ইউক্রেনযুক্তরাজ্য
Previous Post

হুন্ডি কমে আসায় বেড়েছে প্রবাসী আয়

Next Post

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান এটর্নি জেনারেলের

Next Post
বিমানবন্দরে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিরা একসাথে ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান এটর্নি জেনারেলের

সাইফের উপর হামলাকারীর খোঁজে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের উপর হামলাকারীকে ধরতে চিরুনি অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT